advertisement

মায়ের সামনেই ব্যালকনি থেকে নীচে পড়ে যাচ্ছে ছোট্ট ছেলে, দেখুন ভয়াবহ CCTV ফুটেজ

Last Updated:

টাল সামলাতে না পেরে গলে যায় গ্রিলের ফাঁক দিয়ে ৷

#কলকাতা: এ রকম ভিডিও দেখলে শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যেতে পারে ৷ হঠাৎ হৃৎপিণ্ডের স্পন্দন থমকে যেতে পারে ৷ ভয়াবহ এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে ফ্ল্যাটের দরজা খুলে বাইরে আসে ছোট্ট ছেলেটি ৷ সে সময় মায়ের হাত ধরেই ছিল সে ৷ হাত ধরে এগিয়ে যায় আর একটি দরজার দিকে ৷ দরজার পাশেই ছিল ব্যালকনি ৷ ব্যালকনিতে গ্রিল দেওয়া থাকলেও অনেকটা ফাঁকা জায়গাও ছিল ৷ ছোট্ট ছেলেটি হঠাৎই মায়ের হাত ছাড়িয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় ৷ ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে নীচে ঝুঁকে দেখতে যায় ৷ কিন্তু টাল সামলাতে না পেরে গলে যায় গ্রিলের ফাঁক দিয়ে ৷
advertisement
সঙ্গে সঙ্গে মায়ের নজরে পড়ে সেই ভয়াবহ দৃশ্য ৷ প্রচণ্ড গতিবেগে ছুটে গিয়ে ছেলের পা ধরে ফেলেন মা ৷ পা ধরে কোনওমতে তাকে তুলে আনেন ওপরে ৷ সঙ্গে সঙ্গেই ভিড় জমে যায় ওই এলাকায় ৷ শিশুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন মা ৷
advertisement
দেখুন সেই ভিডিও---
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মায়ের সামনেই ব্যালকনি থেকে নীচে পড়ে যাচ্ছে ছোট্ট ছেলে, দেখুন ভয়াবহ CCTV ফুটেজ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement