advertisement

সন্তানের বাবা বউয়ের প্রেমিক, ২ মাসের শিশুকে আছড়ে মারল নাবালক পিতা

Last Updated:

২ মাসের শিশুটি তাঁর নিজের সন্তান নয় ৷ বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্তান সে, এই সন্দেহে শিশুকে আছড়ে মারল বাবা ৷

#নয়াদিল্লি: ২ মাসের শিশুটি তাঁর নিজের সন্তান নয় ৷ বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্তান সে, এই সন্দেহে শিশুকে আছড়ে মারল বাবা ৷
ঘটনাটি ঘটেছে দিল্লির মঙ্গলপুরী এলাকায় ৷ মাস দশেক আগে বিয়ে করেছিল ওই নাবালক কিশোর-কিশোরী ৷ ১৭ বছরের ওই কিশোরের সন্দেহ ছিল, তাঁর স্ত্রী অন্য সম্পর্কে লিপ্ত ৷ শিশুপুত্রটি সেই সম্পর্কেরই ফল ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধেবেলা ২ মাসের শিশুপুত্রকে বাড়িতে রেখে ওই কিশোরী কাজের সন্ধানে বাইরে গিয়েছিল ৷ এই সুযোগটাকেই কাজে লাগায় ওই কিশোর ৷ শিশুটিকে বারংবার আছাড় মারতে থাকে সে ৷ শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাকে ঘরে রেখে বেরিয়ে যায় সে ৷ এর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসে শিশুকে অসাড় অবস্থায় পড়ে থাকতে দেখে ওই কিশোরী ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
ওই কিশোরীর অভিযোগের উপর ভিত্তি করে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জেরার মুখে শিশুকে খুন করার কথাও স্বীকার করেছে ওই যুবক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সন্তানের বাবা বউয়ের প্রেমিক, ২ মাসের শিশুকে আছড়ে মারল নাবালক পিতা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement