advertisement

বোরখা পরে সটান প্রসবকক্ষে ঢুকে গেলেন এই পুলিশ অফিসার!

Last Updated:

বোরখা পরে থাকলেও তাঁর পেশীবহুল চেহারা, হাঁটাচলার মধ্যে অস্বাভিকতা থাকায় সহজেই হাসপাতাল কর্মীদের নজরে পড়ে যান ৷

#উদুকি: অত্যন্ত হ্যান্ডসাম চেহারা ৷ মেদহীন, পেশীবহুল শরীর ৷ বাইরে থেকে দেখলে যে কেউ বলবেন ইনিই একেবারে আদর্শ পুলিশ অফিসার ৷ কিন্তু তিনিই এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন, যা শুনে চক্ষু চরকগাছ পরিচিতদের ৷
শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে কেরলের থড়ুপুজ্জায় ৷ কেরল সিভিক পুলিশ অফিসার নূর সমীর(৪২) হঠাৎই বোরখা পরে ঢুকে পড়েন আল-আশার স্পেশ্যালিটি হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের প্রসব কক্ষে ৷ বোরখা পরে থাকলেও তাঁর পেশীবহুল চেহারা, হাঁটাচলার মধ্যে অস্বাভিকতা থাকায় সহজেই হাসপাতাল কর্মীদের নজরে পড়ে যান ৷ সমীরের অসৎ উদ্দেশ্য আছে বুঝতে পেরে তাঁর পিছু নেন কয়েকজন ৷ মুহূর্তে সাবধান হয়ে যান নূর ৷ দূরে পালাতো যান ৷ কর্মীরাও ধাওয়া করেন তাঁকে ৷ শেষ পর্যন্ত সমীরের সঙ্গে ধস্তাধ্বস্তির সময় বোরখা উড়ে গিয়ে ওই পুলিশ অফিসারের মুখ দেখে ফেলেন অনেকে ৷
advertisement
advertisement
police3
যদিও সমীরের শক্তির সঙ্গে এঁটে উঠতে পারেননি কর্মীরা ৷ তাঁদের হাত চাড়িয়ে পালিয়ে যান সমীর ৷ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয় ৷ ঠিক কী উদ্দেশ্য নিয়ে তিনি প্রসব কক্ষে ঢুকতে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ চলছে সমীরেরও ৷ শুধুই কৌতহলবশত এ কাজ করেছেন তিনি, নাকি এর পিছনে কোনও বড় অভিসদ্ধি ছিল ? সেই উত্তরই এখন খুঁজছেন তদন্তকারী অফিসাররা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বোরখা পরে সটান প্রসবকক্ষে ঢুকে গেলেন এই পুলিশ অফিসার!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement