advertisement

৮০ বছরের বৃদ্ধাকে এলোপাথাড়ি মার, হাসপাতালের গার্ডকে বরখাস্ত করা হল চাকরি থেকে

Last Updated:

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হয় সেটি। নিন্দার ঢেউ আছড়ে পড়ে নেট দুনিয়ায় ।

#লখনও: সরকারি হাসপাতালের এক সিক্যুরিটি গার্ডের চরম অমানবিক ও নৃশংস আচরণের ছবি ভাইরাল হতেই তাকে বরখাস্ত করা হল চাকরি থেকে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে স্বরূপ রাণী নেহরু হাসপাতালের বাইরে ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জয় মিশ্র । সম্প্রতি একটি ভিডিও-তে দেখা যায় এক বছর আশির বৃদ্ধাকে প্রচণ্ড মারধর করছে সঞ্জয়। যন্ত্রণায় চিৎকার করছেন ওই বৃদ্ধা । সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছেন না ।এমনকি ওই ভিডিও-তে অন্য দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। কিন্তু তাঁরাও এই নৃশংস ঘটনার কোনও প্রতিবাদ করেননি ।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হয় সেটি। নিন্দার ঢেউ আছড়ে পড়ে নেট দুনিয়ায় । এরপরেই ওই গার্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রক্ষী নিযুক্তকারী সংস্থার সঙ্গে চুক্তিও বাতিল করে দিয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৮০ বছরের বৃদ্ধাকে এলোপাথাড়ি মার, হাসপাতালের গার্ডকে বরখাস্ত করা হল চাকরি থেকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement