advertisement

অফিস থেকে বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ সংবাদ পাঠিকার

Last Updated:

প্রতিদিনের মতোই অফিস করেছিলেন ৷ কাজের শেষে বাড়ি ফিরলেন রাতে ৷ কিন্তু রাতটা কাটল না অন্যান্য দিনের মতো ৷ বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তেলুগু টিভি চ্যানেলের পরিচিত সংবাদ পাঠিকা রাধিকা রেড্ডি ৷

#হায়দরাবাদ: প্রতিদিনের মতোই অফিস করেছিলেন ৷ কাজের শেষে বাড়ি ফিরলেন রাতে ৷ কিন্তু রাতটা কাটল না অন্য দিনের মতো ৷ বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তেলুগু টিভি চ্যানেলের পরিচিত সংবাদ পাঠিকা ভি রাধিকা রেড্ডি ৷ রবিবার রাতে হায়দরাবাদের মুসাপীত এলাকায় ঘটনাটি ঘটে ৷
V6 নামের একটি টিভি চ্যানেলে কাজ করতেন ৩৬ বছরের রাধিকা ৷ থাকতেন শ্রীভিলা অ্যাপার্টমেন্টে ৷ ৬ মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর ৷ বিশেষ চাহিদা সম্পন্ন ১৪ বছরের একমাত্র ছেলেকে নিয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন রাধিকা ৷
advertisement
advertisement
এসিপি ভুজঙ্গ রাও জানান, রাত পৌনে এগারোটা নাগাদ ঘরে ফেরেই ছাদ থেকে ঝাঁপ দেন তিনি ৷ রাধিকার ব্যাগ থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায় ৷ সেখানেই নিজের মানসিক অবসাদের কথা লিখে গেছেন রাধিকা ৷ ‘আমার মাথাই আমার শত্রু’-এমন কথাও লেখা রয়েছে তাঁর নোটে ৷ এমনকী তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, বলেও সুইসাইড নোটে জানিয়েছেন তিনি ৷
advertisement
সাইবেরাবাদ পুলিশ জানিয়েছে, পা ভেঙে গিয়েছিল রাধিকার ৷ এ ছাড়াও তাঁর সারা দেহে প্রচুর আঘাতের চিহ্ন ছিল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর ৷ 
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অফিস থেকে বাড়ি ফিরেই ছাদ থেকে ঝাঁপ সংবাদ পাঠিকার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement