সাপের চোখে জল , দেখে নিন নয়া সাপের ভিডিও
Last Updated:
#ইটানগর : অরুণাচল প্রদেশে পাওয়া গেল এক নতুন ধরণের সাপ ৷ যার নাম দেওয়া হয়েছে ‘crying’ স্নেক ৷ জুলজিস্ট লেপা-রেডা জেলায় এই নতুন প্রজাতির সাপ খুঁজে পেয়েছেন ৷ এই সরীসৃপের প্রজাতির বিজ্ঞানসম্মত নাম Hebius Lacrima ৷ এই সাপ বিষধর নয় ৷ একটি সায়েন্স জার্নালে এই বিষয়টি নিয়ে প্রবন্ধও বেরিয়েছে ৷
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা খবর দিয়ে জানিয়েছে জয়াদিত্য পুরকায়স্থ অরুনাচলপ্রদেশের বাসার এলাকায় এই সাপ খুঁজে পেয়েছেন ৷
এই সাপের ঠিক চোখের নিচে একটি কালো স্পট থাকে ৷ যাতে মনে হয় সাপটির চোখে জল রয়েছে ৷ এর ঠিক নিচেই রয়েছে সাদা একটি দাগ ৷ যেখানে যেন মনে চোখের জল থেমে গেল ৷
advertisement
advertisement
প্রথমে একটি ধানক্ষেতের মধ্যে এই সাপটিকে দেখতে পান পুরকায়স্থ ৷ তারপরেই এই সাপ নিয়ে রিসার্চ শুরু করেন তিনি ৷ এর ২০ টি বিভাগ রয়েছে ৷
advertisement
আরও দেখুন -
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 14, 2019 8:34 PM IST










