advertisement

Snake And Human Fight: অজগর ও মানুষের রোমহর্ষক লড়াই, তারপর যা হল জানলে শিউরে উঠবেন

Last Updated:

Snake And Human Fight: কোনও রকমে তিনি অজগরের চোয়াল ধরে ফেলেন৷ তাঁর চিৎকারে গ্রামের সকলে সাহায্যের জন্য ছুটে আসে৷ততক্ষণে অজগরটি শক্ত করে তাকে আষ্ঠেপৃষ্টে বেঁধে ফেলে৷

সাপটি মানুষটাকে ধীরে ধীরে জড়িয়ে ধরতে লাগল (Photo Credit: X)
সাপটি মানুষটাকে ধীরে ধীরে জড়িয়ে ধরতে লাগল (Photo Credit: X)
জবলপুর: ১৫ ফুট এক অজগরের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছিল, মধ্যপ্রদেশের জবলপুর জেলায়৷ জঙ্গলে একটা বিশাল আকৃতির অজগর সাপ লোকটিকে পেঁচিয়ে ফেলেছিল৷ গ্রামবাসীরা দ্রুত সাহায্যের জন্য ছুটে আসে৷ পুরো ঘটনাটি ক্যামেরা বন্দি হয়েছিল৷
তাতেই দেখা গিয়েছে লোকটি সকালে প্রাকৃতিক কাজ করার জন্য মাঠে গিয়েছিলেন৷ ঠিক তখনই পিছন তেকে একটা ১৫ পুটের অজগর আস্তে আস্তে তাঁর দিকে আসতে থাকে৷ তারপর পিছন থেকে লোকটির লেজ দিয়ে ঘাড়ের চারপাশ জড়িয়ে ধরতে শুরু করে৷
advertisement
কোনও রকমে তিনি অজগরের চোয়াল ধরে ফেলেন৷ তাঁর চিৎকারে গ্রামের সকলে সাহায্যের জন্য ছুটে আসে৷ততক্ষণে অজগরটি শক্ত করে তাকে আষ্ঠেপৃষ্টে বেঁধে ফেলে৷
advertisement
স্থানীয় মানুষেরা সময় নষ্ট না করে অজগরটির বাঁধন খোলার চেষ্টা করে৷ কিন্তু তাতে ব্যর্থ হন৷ শেষ অবধি বড়সড় দুর্ঘটনা যাতে না হয়, তার জন্য ধারালো অস্ত্র দিয়ে অজগরকে মেরে ফেলতে বাধ্য হয়৷
advertisement
বনবিভাগ কতৃপক্ষ পুরো বিষয়টা জানলেও অজগরটিকে মেরে ফেলার জন্য গ্রামবাসীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
এই প্রসঙ্গে ফরেস্ট রেঞ্জার বলেন, ‘‘লোকটিকে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ অজগরটি লোকটিকে জড়িয়ে ধরেছিল৷ তাই মেরে না ফেললে লোকটিকে বাঁচানো সম্ভব ছিল না৷ এই রকম পরিস্থিতিতে কোনও প্রাণীকে হত্যা করলে তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয় না৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Snake And Human Fight: অজগর ও মানুষের রোমহর্ষক লড়াই, তারপর যা হল জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement