advertisement

Weather: বেঙ্গালুরুর আবহাওয়ায় মুগ্ধ হয়ে কলকাতা ছাড়তে চাইলেন এক ব্যক্তি, আর যা করতে চাইলেন জানলে চমকে যাবেন!

Last Updated:

a man from Kolkata who visited India’s Silicon Valley, tweeted about the stark contrast in temperature: কলকাতার এক বাসিন্দার পোস্টকে কেন্দ্র করে এমনই তর্ক বিতর্কের সূত্রপাত ঘটল সোশ্যালমিডিয়া জুড়ে৷ ১৪ জুলাই অনুরাগ দাস ভারতের সিলিকন বিমানবন্দরে পৌঁছান৷

ব্যাঙ্গালোরে আবহাওয়ায় মুগ্ধ কলকাতার বাসিন্দা (Representative Image)
ব্যাঙ্গালোরে আবহাওয়ায় মুগ্ধ কলকাতার বাসিন্দা (Representative Image)
কলকাতা:এই ভরা বর্ষাতেও কলকাতার আবহাওয়াকে মনোরম তো বলা যাবে না! কখনও তাপপ্রবাহে পুড়ে যাওয়ার অবস্থা, কখনও বা অতিরিক্ত আর্দ্রতায় ঘেমে নেয়ে একেবারে যা তা অবস্থা৷ এই ভরা প্যাচপ্যাচে গরমে কেউ যদি হঠাৎ করেই বেঙ্গালুরুর বিমানবন্দরে নামেন, তাহলে তার যে অভিজ্ঞতা যে বেশ ভালই সুখকর হবে, তা কিন্তু নিশ্চিত৷
ভারতের এই সিলিকন ভ্যলিটি সমুদ্রের তলদেশ থেকে ৩০০০ফুট উচ্চতায় অবস্থিত৷ এই ভৌগলিক কারণেই বেঙ্গালুরুর আবহাওয়া ভারতের অন্যান্য মেট্রো সিটির তুলনায় বেশ ভাল৷ সেই অন্যান্য মেট্রো সিটির মধ্যে কলকাতাও পড়ে৷ এবার ধরুন এই আবহাওয়াকে কেন্দ্র করেই শুরু হল তর্ক-বিতর্ক৷
advertisement
advertisement
কলকাতার এক বাসিন্দার পোস্টকে কেন্দ্র করে এমনই তর্ক বিতর্কের সূত্রপাত ঘটল সোশ্যালমিডিয়া জুড়ে৷ ১৪ জুলাই অনুরাগ দাস ভারতের সিলিকন বিমানবন্দরে পৌঁছান৷ সেখানকার আবহাওয়ায় মুগ্ধ হন তিনি৷ মুগ্ধতা এমন জায়গায় পৌঁছায়, যে সেখানে থাকার জন্য স্থানীয় ভাষা কান্নাড়ও শিখে ফেলতে রাজি তিনি৷
advertisement
সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, ‘‘এখানকার আবহাওয়া কী মনোরম৷ মনে হল যেন এসিতেই নামলাম৷ অন্য দিকে কলকাতার আবহাওয়া এত খারাপ, যে বিমানবন্দর থেকে বেরোলেই কয়েক মিনিটের মধ্যে ঘামে জামা ভিজে যায়৷ বেঙ্গালুরুতে থাকার জন্য কন্নড় ভাষা শিখে তাতে পিএইচডিও করে ফেলতে পারি৷’’ সঙ্গে সঙ্গে পোস্টটি ভাইরাল হয়ে পড়ে৷
টুইটারে স্থানীয়ভাষা শেখা র জন্য অনেকে তাঁকে প্রশংসাও করেন৷ পোস্টটিতে প্রায় ৮৯,০০০ ভিউ হয়৷ একজন পোস্টে কমেন্ট করেন ‘‘বেঙ্গালুরুতে আপনাকে স্বাগত৷ আপনি যে এই স্থানীয় ভাষা শিখতে চেয়েছেন, তাই-ই অনেক৷’’
advertisement
advertisement
আবার অনেকে এই উদ্ভট তুলনায় সমালোচনাও করেছেন, ‘‘এখানে ৩০ মিনিটের রাস্তা যেতে দেড় ঘণ্টা লাগে৷ আর তাছাড়াও আবহাওয়াই যদি থাকার একমাত্র কারণ আবহাওয়া হয়, তাহলে পাহাড়ের কোনও শহরে যান৷ এখানে এমনিতেই জনসংখ্যা অনেক বেশি৷
প্রত্যেক শহরের ভৌগলিক আবহাওয়া আলাদা, বৈশিষ্ট্য আলাদা৷ সেই অনুযায়ী আবহাওয়াও আলাদা আলাদা৷ প্রত্যেকটা শহরের কিছু নিজস্বতা থাকেো, ভাল দিক থাকে, খারাপ দিকও থাকে৷ হঠাৎ করে দুই শহরের মধ্যে কষ্ট- কল্পনা করে খুব কোনও লাভ আছে কী? এই নিয়েই তর্ক-বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Weather: বেঙ্গালুরুর আবহাওয়ায় মুগ্ধ হয়ে কলকাতা ছাড়তে চাইলেন এক ব্যক্তি, আর যা করতে চাইলেন জানলে চমকে যাবেন!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement