advertisement

Gujarat: গুজরাতের ভদোদরায় ৩১ ছাত্র-শিক্ষক নিয়ে ডুবল বোট, মৃত ১৫, চলছে উদ্ধারকাজ

Last Updated:

Gujarat: এই বোটে ছিল মোট ৩১ জন৷ এই পড়ুয়াদের নিয়ে একটি পিকনিক চলছিল৷ সেখানেই এই বোট উল্টে যায়৷

ভদোদরা: গুজরাতে বোট ডুবে যাওয়াতে মৃত্যু হল ১৫’জন৷ এর সকলেই শিশু বলে জানা গিয়েছে৷ সে রাজ্যের ভদোদরার হারানি হ্রদে এই ঘটনা ঘটে৷ ওই বোটে মোট ৩১ জন যাত্রী ছিল বলেই জানা গিয়েছে৷ এদের মধ্যে ২৩ জন পড়ুয়া, ৪ শিক্ষক ও ৪ শিক্ষাকর্মী ছিলেন৷ এখনও চলছে উদ্ধারকাজ৷ এখনও পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ এখনও পর্যন্ত ১৩ শিশু ও ২ শিক্ষকের দেহ উদ্ধার হয়েছে৷ এখনও নিখোঁজ রয়েছেন ১ শিক্ষক৷ নিখোঁজ রয়েছে ৬ ছাত্র৷
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, ‘হারানি হ্রদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক৷ যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি৷ প্রয়াতদের পরিজনদের প্রতিও আমার সমবেদনা রইল৷ এই প্রবল শোক সহ্য করার মতো শক্তি তাদের পরিবারের লোকেদের ঈশ্বর দিন৷ এখনও নৌকায় থাকা শিক্ষক ও শিশুদের উদ্ধার করার কাজ চলছে৷ স্থানীয় প্রশাসনকে সকলকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার অনুরোধ করা হয়েছে৷’
advertisement
এই বোটে ছিলেন মোট ৩১ জন৷ এই পড়ুয়াদের নিয়ে একটি পিকনিক চলছিল৷ সেখানেই এই বোট উল্টে যায়৷ এখন বাকি ছাত্রদের জন্য সন্ধান চালাচ্ছে কর্তৃপক্ষ৷ গুজরাতের শিক্ষামন্ত্রী কুবের দিনদোর বলেছেন, ‘আমি খবর পেলাম ছয় ছাত্রের মৃত্যু হয়েছে৷ সেই বোটে সকলেই স্কুল ছাত্র ও শিক্ষক ছিল৷ এখনও উদ্ধারকাজ চলছে৷
advertisement
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এনডিআরএফ ও দমকলের উদ্ধারকারীরা৷ স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে৷ ওই বোটে যে ছাত্ররা ছিল, তাদের পিকনিকের পর বোটিংয়ের ব্যবস্থা ছিল৷ সেখানেই এই কাণ্ড ঘটে৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat: গুজরাতের ভদোদরায় ৩১ ছাত্র-শিক্ষক নিয়ে ডুবল বোট, মৃত ১৫, চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement