advertisement

দুর্ঘটনায় প্রাণ গেল ৯ কবাডি খেলোয়াড়ের

Last Updated:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ কবাডি খেলোয়াড়ের ৷ ঘটনাটি ঘটেছে ওডিশার সুন্দরগড় জেলার লাহুনিপাড়া-বাহাপোসি এলাকায় ৷ স্থানীয় কবাডি দল-সহ মোট ২০ জন-কে নিয়ে একটি মিনি ট্রাক পড়ে যায় ওই এলাকার একটি ব্রিজ থেকে৷

#রাউরকেলা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ কবাডি খেলোয়াড়ের ৷ ঘটনাটি ঘটেছে ওডিশার সুন্দরগড় জেলার লাহুনিপাড়া-বাহাপোসি এলাকায় ৷ স্থানীয় কবাডি দল-সহ মোট ২০ জন-কে নিয়ে একটি মিনি ট্রাক পড়ে যায় ওই এলাকার একটি ব্রিজ থেকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি টুর্নামেন্ট খেলতে একটি কবাডি দল সেন্ধাপুর গ্রাম থেকে ধুড়িগাঁও যাচ্ছিল ৷ মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় ব্রিজের নীচে ৷ স্থানীয় লোকজন এসে কবাডি দলকে উদ্ধারের কাজে লাগলেও হাসপাতালে নিয়ে যেতে যেতেই তিন জনের মৃত্যু হয়৷ বাকি ছ’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় ৷ আহতদের রাউরকেলা এবং বোনেই মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ৷ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ মৃতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্ঘটনায় প্রাণ গেল ৯ কবাডি খেলোয়াড়ের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement