advertisement

দিল্লির সংস্কার আশ্রম থেকে নিখোঁজ ৯ নাবালিকা

Last Updated:
#নয়াদিল্লি: মুজফফরপুরের হোমে কিশোরীদের ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ ! শাসক এবং বিরোধী দল মিলে একযোগে ঘটনার প্রতিবাদ শুরু করে ৷  সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সংবাদ শিরোনামে উঠে এল আরও এক আশ্রম কাণ্ড ৷
এবার ঘটনাস্থল রাজধানী নয়াদিল্লি ৷ দিল্লির দিলশাদ গার্ডেনের সংস্কার আশ্রম থেকে নিখোঁজ ৯ জন নাবালিকা ৷
সূত্রের খবর, গত ১ ডিসেম্বর গভীর রাত থেকে ওই ন’জন নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ জিটিভি এনক্লেভ থানায় ইতিমধ্যেই ঘটনাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অপহরণ নাকি অন্য কোনও রহস্য জড়িয়ে রয়েছে ৷ তা খতিয়ে দেখছে পুলিশ ৷
advertisement
advertisement
সম্প্রতি মুজাফ্ফরপুরের একটি হোমের ঘটনা প্রকাশ্যে আসে ৷ সেই হোমের ৪০ জন নাবালিকা যৌন হেনস্থার শিকার ৷ সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় বিহারে ৷ সরকারি সাহায্যে দীর্ঘদিন ধরে চলছিল হোমটি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির সংস্কার আশ্রম থেকে নিখোঁজ ৯ নাবালিকা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement