advertisement

কানপুর এনকাউন্টারে CO-সহ ৮ পুলিশকর্মী শহিদ

Last Updated:

উত্তরপ্রদেশের কানপুরের চৌবেপুর থানা এলাকায় ঘটা এই সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

#কানপুর: গভীর রাতে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই। উত্তরপ্রদেশে নিহত আট পুলিশকর্মী। নিহতদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র। গতকাল রাতে দাগি আসামী বিকাশ দুবেকে গ্রেফতার করতে অভিযান করে পুলিশ।
স্থানীয় বিকরু গ্রামে পুলিশকে আটকাতে এলোপাথারি গুলি চালায় বিকাশ দুবের দলবল। ছাদের উপর থেকে পুলিশকে লক্ষ করে গুলি চালানো হয়। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান স্থানীয় শিবাজিপুর থানার অফিসার-সহ ৮ পুলিশ। ২০০১ সালে উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী সন্তোষ শুক্লা খুনে অভিযুক্ত বিকাশ দুবে। তাকে গ্রেফতার করতেই গতকাল অভিযান করেছিল পুলিশ।
advertisement
advertisement
জানা গিয়েছে, বিকাশ দুবে নামে দুষ্কৃতী ও তার সঙ্গীরা পুলিশ টিমকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি করতে শুরু করে ৷  এনকাউন্টারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ এনকাউন্টারের পর জোলার সমস্ত সীমা সিল করে দেওয়া হয়েছে ৷ গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কানপুর এনকাউন্টারে CO-সহ ৮ পুলিশকর্মী শহিদ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement