advertisement

১০% সংরক্ষণ আজ থেকে চালু, যে যে ডকুমেন্ট লাগবে...

Last Updated:

কিছু নথি থাকা জরুরি৷ সেগুলি দেখিয়েই মিলবে ১০ শতাংশ সংরক্ষণ৷ আপনিও যদি সংরক্ষণের লাভ পেতে চান, তা হলে ৮টি নথি নিজের কাছে জোগাড় করে রাখুন৷

#নয়াদিল্লি: উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য মোদি সরকারের ১০ শতাংশ সংরক্ষণ আজ থেকেই চালু হয়ে যাচ্ছে৷ সরকারের এই বিশেষ সংরক্ষণ পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম তৈরি করা হয়েছে৷ কিছু নথি থাকা জরুরি৷ সেগুলি দেখিয়েই মিলবে ১০ শতাংশ সংরক্ষণ৷ আপনিও যদি সংরক্ষণের লাভ পেতে চান, তা হলে ৮টি নথি নিজের কাছে জোগাড় করে রাখুন৷
আয় প্রমাণ পত্র:
সংরক্ষণ পেতে গেলে আয় প্রমাণপত্র থাকা জরুরি৷ সরকার আগেই জানিয়ে দিয়েছে, বার্ষিক আয় ৮ লক্ষ টাকা হলে তবেই সংরক্ষণের সুবিধা পাবেন৷
জাতি প্রমাণ পত্র:
উচ্চবর্ণের সংরক্ষণের লাভ পেতে আপনার জাতি প্রমাণপত্র জরুরি৷ বেশির ভাগ মানুষের কাছেই জাতি প্রমাণপত্র থাকে না৷ তাই সংরক্ষণ পেতে ওই নথিটি বের করে রাখুন৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement
বিপিএল কার্ড
আপনি যে সত্যিই আর্থিক ভাবে পিছিয়ে, তার জন্য প্রমাণ দিতে হবে সরকারকে৷ তাই বিপিএল কার্ড থাকলে, সুবিধা হবে৷
প্যান কার্ড:
প্যান কার্ডের প্রয়োজনীয়তা বর্তমানে অনস্বীকার্য৷ যে কোনও আর্থিক লেনদেনেই প্যান কার্ড জরুরি৷ ১০ শতাংশ সংরক্ষণ পেতেও প্যান কার্ড আবশ্যিক৷
আয়কর রিটার্ন
সংরক্ষণের সুবিধা পেতে, আয়কর রিটার্ন জরুরি৷ তাই আয়কর রিটার্ন যদি জমা না-করে থাকেন, তা-হলে শীঘ্রই তা জমা করুন৷ না-হলে ১০ শতাংশ সংরক্ষণের আবেদন করতে পারবেন না৷ তাই ফর্ম ১৬ মাস্ট৷
advertisement
আধার কার্ড
এই সরকারি সুবিধা পেতে আধার কার্ডও অত্যন্ত জরুরি৷ ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণের জন্য আধার কার্ড জরুরি৷ তাই আধার কার্ড না-থাকলে, আজই তৈরি করে নিন৷
পাসবইয়ের কপি
১০ শতাংশ সংরক্ষণ পেতে হলে পাসবইয়ের কপি, নিজের সঙ্গে রাখুন৷ পাসবইয়ে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দেখাতেই হবে৷ আপনি ৮ লক্ষ টাকার কম আয় করেন বছরে, তাই আপনি সংরক্ষণের আওতায় আসতে পারেন, এটা তার প্রমাণ৷
advertisement
জনধন যোজনা
জনধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে৷ এই যোজনায় অ্যাকাউন্টে, তাঁরাই সুবিধা পান, যাঁরা আর্থিক ভাবে পিছিয়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০% সংরক্ষণ আজ থেকে চালু, যে যে ডকুমেন্ট লাগবে...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement