advertisement

প্রায় ২৩ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সরকারের বড় ঘোষণা

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ লোকসভা ভোটের দিকে তাকিয়ে আরও একটি বড় ঘোষণা কেন্দ্রের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত প্রায় ২৩ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী। এর মধ্যে রয়েছেন ৮ লক্ষ শিক্ষক ও ১৫ লক্ষ অশিক্ষক অবসরপ্রাপ্ত পেনশনার।
আরও পড়ুন
advertisement
মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসি অন্তর্ভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বর্তমানে অবসরপ্রাপ্ত ২৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেনশন প্রায় ৬ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নেওয়া এই সিদ্ধান্ত ২০১৭ সালের জানুয়ারি মাস থেকেই লাগু হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রায় ২৩ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সরকারের বড় ঘোষণা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement