advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই ভাতা বাড়ল ১৫৭%

Last Updated:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই ভাতা বাড়ল ১৫৭%

#নয়াদিল্লি: ৩৪টি সংশোধনের পর বহু প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশনের সুপারিশে গত সপ্তাহে অনুমোদন দেয় ক্যাবিনেট ৷ বহু অপেক্ষার পর অবশেষে এই অনুমোদনের ফলে উপকৃত হন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ৷ পয়লা জুলাই থেকে নয়া হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মীরা ৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন, সপ্তম পে কমিশনের সুপারিশ মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া সহ বাকি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে অনুমোদন দিয়েছে কেন্দ্র ৷ এর ফলে ১০৬ শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা বেড়ে হয়েছে ১৫৭ শতাংশ ৷ কেন্দ্রের এই অনুমোদনের ফলে প্রায় ৪৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন ৷
advertisement
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের একটি বড় অংশ HRA ৷ সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে পরিবর্তন এসেছে সেই বাড়ি ভাড়া সংক্রান্ত ভাতায় ৷ সপ্তম পে কমিশন মেট্রো শহরের বাসিন্দাদের জন্য অবশ্য বাড়ি ভাড়ার ভাতা ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৪ শতাংশ করে দেওয়ার সুপারিশ করে ৷ সেই মতো X ক্যাটাগরির শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২৪% Y ক্যাটাগরির বাসিন্দাদের ১৬ শতাংশ এবং Z ক্যাটাগরি বাসিন্দাদের ৮ শতাংশ হারে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র ৷
advertisement
advertisement
সর্বোচ্চ হারে বেতন পান যেসব সরকারি কর্মচারীরা, তাদের ভাতার পরিমাণ ২৭ হাজার টাকা থেকে এক লাফে হতে চলেছে প্রায় ৬০ হাজার টাকা ৷ কারও কারও ক্ষেত্রে শুধু HRA বৃদ্ধি পেয়েছে ১৭৬ শতাংশ হারে ৷ বেতনক্রমের সর্বনিম্ন স্তরে রয়েছেন যেসব কর্মচারীরা, যাদের বেসিক পে মাসিক ৭০০০ টাকা এবং এতদিন মেট্রো শহরের বাসিন্দা হিসেবে HRA হিসেবে পেতেন ২১০০ টাকা ৷ জুলাই মাস থেকে নয়া বেতনক্রমে তাদের বাড়ি ভাড়ার ভাতা ১৫৭ শতাংশ বেড়ে হবে ৫৪০০ টাকা ৷ কেন্দ্র সরকারের নয়া বেতন লাগু হওয়ার পর সর্বনিম্ন বেতন দাঁড়াবে ১৮ হাজার টাকা ৷
advertisement
অর্থাৎ X ক্যাটাগরি শহরের বাসিন্দারা বাড়ি ভাড়া বাবদ নূন্যতম ৫,৪০০ টাকা পাবেন এবং সর্বোচ্চ ৬০ হাজার টাকা পাবেন ৷ সেখানে Y ক্যাটাগরি শহরের বাসিন্দারা বাড়ি ভাড়া বাবদ মাসিক নূন্যতম ৩,৬০০ টাকা পাবেন, যেখানে বেতনক্রমের সর্বোচ্চ স্তরে থাকা কর্মচারী মাসিক ৪০ হাজার টাকা HRA পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই ভাতা বাড়ল ১৫৭%
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement