advertisement

৪ রূপান্তরকামীকে সবরীমালাতে ঢুকতে বাধা, পুরুষের পোশাক পরার নির্দেশ কেরল পুলিশের

Last Updated:
#কোচি: আবারও বিতর্কে জড়াল সবরীমালা ৷ চারজন রূপান্তরকামীকে স্বামী আয়াপ্পা মন্দিরে ঢুকতে বাধা দিল কেরল পুলিশ ৷
রবিবার সকালে ঘটনাটি ঘটে ৷ রূপান্তরকামীদের দাবি, তাঁদেরকে ঢুকতে বাধা দেওয়া হয় মন্দিরের ভিতরে ৷ এমনকী, তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে পুলিশকর্মীরা ৷ অবশেষে, আর কোনও উপায় না দেখে মন্দির থেকে ফিরে আসছিলেন অনন্যা, ত্রুপ্থি, অবন্তিকা এবং রঞ্জু ৷ সেই সময়ই তাঁদের উদ্দেশ্যে এক আজব শর্ত রাখেন এক পুলিশকর্মী ৷ ছেলেদের পোশাক পরলেই তাঁরা নাকি ঢুকতে পারবেন সবরীমালা মন্দিরে ৷ অন্যথা, আর কোনও উপায় নেই !
advertisement
বেশ কিছুক্ষণ কথাবার্তার পর অবশেষে পুলিশের শর্ত মেনে নিতেই বাধ্য হন তাঁরা ৷ কিন্তু তারপরেও পুলিশের হেনস্থার শিকার হন তাঁরা ৷ পোশাক পরিবর্তনের পরই পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে যান পুলিশকর্মীরা ৷ একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা জানান, ‘পুলিশকর্মীরা আমাদের সঙ্গে কুরূচীপূর্ণ ভাষায় কথা বলছিলেন ৷ এমনকী, আমাদের সামান্যতম সম্মান পর্যন্ত করেননি তাঁরা ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৪ রূপান্তরকামীকে সবরীমালাতে ঢুকতে বাধা, পুরুষের পোশাক পরার নির্দেশ কেরল পুলিশের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement