advertisement

নেশাগ্রস্থ ড্রাইভারের গাড়ির নীচে পিষে মৃত্যু ৪ দিনমজুরের

Last Updated:

রাতের অন্ধকারে ফের নেশাগ্রস্থ গাড়ি চালকের চাকায় পিষে মৃত্যু হল ছয় জন নিরীহ মানুষের ৷

#লখনউ: রাতের অন্ধকারে ফের নেশাগ্রস্থ গাড়ি চালকের চাকায় পিষে মৃত্যু হল চার জন নিরীহ মানুষের ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ছয় জন ৷ শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ৷
ঘড়ির কাঁটা তখন সব দুটোর ঘর ছুঁয়েছে ৷ লখনউয়ের ডালিবাগ এলাকায় ফুটপাতের একধারে অস্থায়ী শিবিরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন প্রায় ৩৫ জন দিনমজুর ৷ এমন সময় রাতের অন্ধকার চিরে দুরন্ত গতিতে ছুটে আসে একটি মেরন রঙের হণ্ডা i20 গাড়ি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে শ্রমিকদের অস্থায়ী শিবিরে ধাক্কা মারে ৷
গাড়ির চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের ৷ গুরুতর আহত হন আরও ছয়জন দিনমজুর ৷ তাদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ৷ জানা গিয়েছে, মৃতরা পূর্ব উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ কাজের খোঁজে ডালিবাগে এসেছিলেন ৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক সহ পাঁচজন যাত্রী ছিল ৷ তাদের মধ্যে দুজনকে ধরে ফেলেন বাকি দিনমজুররা ৷ তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ পালিয়ে যায় বাকি তিন জন ৷ পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়কের ছেলে এবং অপরজন একজন বিখ্যাত শিল্পপতির পুত্র ৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্থ ছিল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নেশাগ্রস্থ ড্রাইভারের গাড়ির নীচে পিষে মৃত্যু ৪ দিনমজুরের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement