advertisement

কাশ্মীরে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু, বিক্ষোভ উপত্যকার বহু এলাকায়

Last Updated:
জম্মু ও কাশ্মীর: দিন দিন বর্বরতার নিকষ কালো অন্ধকারে ডুবে যাচ্ছে সমাজ! নিস্তার পেল না ৩ বছরের শিশুও! কাশ্মীরের বান্দিপুর জেলায় প্রতিবেশির হাতে ধর্ষিত হল ওই শিশু। এই ঘটনার পর থেকেই কাশ্মীরের বেশকিছু জায়গায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানুষজন বিক্ষোভে সামিল হন! ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে পুলিশ প্রশাসনের। উপত্যকা জুড়ে সমস্ত স্কুল কলেজে বন্ধ পঠনপাঠন।
Captureani
উত্তর কাশ্মীরের ডিআইজি মোহাম্মদ সুলেমান চৌধুরী বলেন, “৮ মে শিশুটিকে ধর্ষণ করা হয় এবং ঘটনাটির পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি আমাদের হেফাজতে আছেন। আমরা একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছি। জনগণের প্রতি আমার আর্জি, হিংসায় জড়িয়ে পড়বেন না।”
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে যে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও পকসো (Protection of Children from Sexual Offences) আইনে মামলা দায়ের হয়েছে। জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনও এই ঘটনাটি দ্রুত গতিতে তদন্তের দাবি জানিয়েছে।
Capture
advertisement
Capture্ি্ি্
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তি শিশুটিকে মিষ্টির লোভ দেখিয়ে সুম্বলের একটি গ্রামের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি পুরো ঘটনাটিই বাবা মাকে জানালে, বাবা স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। প্রশাসন ওই এলাকায় ইন্টারনেট পরিষেবার গতি কমিয়ে দিয়েছে। ইতিহাদুল মুসলিমেনের ডাকা বনধে আংশিক প্রভাব ফেলেছে ওই এলাকায়। অভিযুক্তের বয়স নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মেডিক্যাল বোর্ড অসিফিকেশন পরীক্ষার মাধ্যমে অভিযুক্তের বয়স নির্ধারণ করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু, বিক্ষোভ উপত্যকার বহু এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement