advertisement

নৃশংস ! তিন কুকুর ছানাকে পুড়িয়ে খুন করল তিন ব্যক্তি

Last Updated:
#হায়দরাবাদ: নৃশংস ! তিনটি কুকুর ছানাকে পুড়িয়ে মারল তিন ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কাপরা এলাকায় ৷ অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা যায়নি ৷
গত রবিবার ঘটনাটি ঘটে ৷ গোটা বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে আসতেই খবর দেন অ্যানিমাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন People for Animals (PFA)-এ ৷ এরপরই প্রকাশ্যে আসে বর্বরোচিত ঘটনাটি ৷ তিনটে ফুটফুটে কুকুরছানার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করেছে বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তি ৷ আরও একটি কুকুর ছানার অবস্থা আশঙ্কাজনক ৷ পশু হাসপাতালের বিছানায় শুয়ে বেঁচে থাকার লড়াই করছে সে ৷
advertisement
হোয়াটসঅ্যাপে এই গোটা ঘটনাটির একটি ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে ৷ এরপরই অভিযুক্তদের সমালোচনার ঝড় ওঠে ৷ চোখের সামনে তিন সন্তানকে পুড়তে দেখে পাগলের মত ছুটে বেড়াচ্ছে মা কুকুর ৷ আর তাতেই আগুন লেগে যায় তার শরীরেও ৷ খবর পেতেই ঘটনাস্থলে যায় পিএফএ-র সদস্যরা ৷ আহত মা কুকুর-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তারাই ৷
advertisement
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে কুশাইগুড়া পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছে পিএফএ ৷ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস ! তিন কুকুর ছানাকে পুড়িয়ে খুন করল তিন ব্যক্তি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement