advertisement

পুষ্টি-চিকিৎসার অভাব, প্রতি দু’মিনিটে মরছে ৩টি ভারতীয় শিশু

Last Updated:
#নয়াদিল্লি: ভারতে প্রতি ২ মিনিটে ৩টি শিশু মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে এই তথ্য ৷ পরিশ্রুত জল, পুষ্টির অভাবের কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে ৷ এছাড়াও জন্মের পর মিলছে না সঠিক চিকিৎসা পরিবেষা ৷ যার ফল এই মৃত্যু ৷ ২০১৭-এ প্রায় ৮লক্ষ শিশুর মৃত্যু হয়েছে জন্মের পরপরই ৷ গত ৫ বছরে এই সংখ্যাটা কিছুটা কমেছে ঠিকই কিন্তু শিশুমৃত্যুর এই সংখ্যাই যে বিশ্বে সব থেকে বেশি, তাতেই বাড়ছে উদ্বেগ ৷
প্রতি বছরে গড়ে ২৫০লক্ষ শিশুর জন্ম হয় দেশে ৷ তার মধ্যে গড়ে শিশুমৃত্যুর হার সবথেকে বেশি ভারতেই ৷ এরপর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাব্লিক অব কঙ্গো ৷ তথ্য বলছে ২০১৭-এ ৬ লক্ষ সদ্যজাতের মৃত্যু হয়েছে এবং ৫-১৪ বছরের মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ১লক্ষ ৫২ হাজার ৷
তবে গত ৫ বছরে দেশে অনেকটাই কমেছে শিশু মৃত্যুর হার, যা আশা যোগাচ্ছে সমাজকর্মীদের ৷ শুধু তাই নয়, লিঙ্গ অনুপাতও কমেছে অনেকটাই ৷ হিসেব বলছে দরিদ্র দেশগুলোতে প্রতি ১৩জন শিশুর মধ্য ১জনের মৃত্যুর খবর পাওয়া যায় ৷ ধনী দেশে সেই হিসেবই এসে দাঁড়ায় প্রতি ১৮৫ শিশুর মধ্যে ১জন ৷ এই হিসেব থেকেই স্পষ্ট যে সঠিক পরিচর্যায়ে কমানো যায় শিশুমৃত্যু ৷ তবে সচেতনতা আরও বাড়ানোর কথাই বলা হয়েছে রিপোর্টে যাতে এই মৃত্যুর হার আরও কমানো যায় ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুষ্টি-চিকিৎসার অভাব, প্রতি দু’মিনিটে মরছে ৩টি ভারতীয় শিশু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement