advertisement

জীবনে ভোটে হারেননি কলাইনর!

Last Updated:
#চেন্নাই: "তুমি তাকে সমর্থন করতে পারো, বিরোধিতাও করতে পারো, কিন্তু তামিল রাজনীতির প্রসঙ্গ উঠলে তার উল্লেখ অনস্বীকার্য ।" এম করণানিধি-র সম্পর্কে এই আপ্তবাক্যই যেন সব কিছু বলে দিতে পারে । শুধু বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিএমকে নেতাই নন, সারা জীবনে একবারও নির্বাচনে পরাজিত না হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁরই । দীর্ঘ জীবনে তামিলনাড়ুর রাজনীতিতে তাঁর উত্থান, উপস্থিতি নক্ষত্রের মতোই । কলাইনর-এর মৃত্যুও তাই প্রকৃত অর্থেই নক্ষত্র পতন ।
১৯৫৭ সালে ৩২ বছর বয়সে প্রথম বার বিধায়ক হন এম করুণানিধি । বাকি ১৪ জন ডিএমনকে বিধায়কের সঙ্গে পা রাখেন তত্কালীন মাদ্রাজ বিধানসভায় । ১৯৬২ সালের বিধানসভা নির্বাচনে ডিএমকে-র বাকি ১৪ জন বিধায়কই হেরে যান । একা জয়ী হয়ে আসন ধরে রাখেন করুণানিধি । মোট ১৩ বার টানা নির্বাচনে জেতার রেকর্ড রয়েছে তাঁর ।
advertisement
১৯৬৭ সালের নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে সরকার গঠন করে ডিএমকে । ৪২ বছরের কলাইনর দায়িত্ব পান পুর্ত দফতরের । এর দুবছরের মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে উত্থান । 'আন্না'-র (সিএন আন্নাদুরাই) মৃত্যুতে ১০ ফেব্রুয়ারি, ১৯৬৯ নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন করুণানিধি । এরপর ১৯৭১, ১৯৮৯, ১৯৯৬ ও ২০০৬ সালে মোট ৫ বার মুখ্যমন্ত্রী হিসেবে ১৯ বছর দায়িত্ব সামলেছেন এই কিংবদন্তি রাজনীতিক ।
advertisement
advertisement
১৯৬৯ সালেই ডিএমকে প্রধানেরও দায়িত্ব পান করুণানিধি । পরবর্তী ৫০ বছর সেই পদও অটুট রেখেছেন তিনি । এই সময়ের মধ্যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নির্বাচন এবং সারা দেশে রাজনৈতিক আঁতাঁত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্ষীয়ান রাজনীতিক । দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্থান দেখেছেন জহরলাল নেহরু থেকে রাহুল গান্ধীর । সান্নিধ্য পেয়েছেন ইন্দিরা গান্ধী, এনটি রামা রাও, জ্যোতি বসু, আটল বিহারী বাজপেয়ী, ভিপি সিং, দেবগৌড়া, আইকে গুজরালের ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জীবনে ভোটে হারেননি কলাইনর!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement