advertisement

Weather Forecast: প্রবল বৃষ্টিতে ভূমিধস, মৃত ২ জন মহিলা, আহত শিশু-সহ আরও তিনজন

Last Updated:

ভারী বৃষ্টিপাতের কারণে সর্বত্র জলমগ্ন হয়ে পড়েছে৷ বিপদের কথা মাথায় রেখে এই অঞ্চল থেকে আগেই প্রায় ২৫০ জন লোককে সরিয়ে নেওয়া হয়েছে৷

প্রবল বৃষ্টিপাতে ভূমিধস উত্তরাখন্ডে (Image: PT)
প্রবল বৃষ্টিপাতে ভূমিধস উত্তরাখন্ডে (Image: PT)
দেরাদুন: সারা দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টিপাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ বাদ নেই উত্তরাখন্ডও৷ বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই দু’জন মহিলার মৃত্যু হয়েছে৷  নিখোঁজ আরও এক জন৷ আহত হয়েছেন শিশু-সহ তিনজন৷
১৪ সেপ্টেম্বর শুক্রবার, আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরাখন্ডে বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে৷ এর জেরে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল৷
advertisement
স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সর্বত্র জলমগ্ন হয়ে পড়েছে৷ বিপদের কথা মাথায় রেখে এই অঞ্চল থেকে আগেই প্রায় ২৫০ জন লোককে সরিয়ে নেওয়া হয়েছে৷
advertisement
অতি বৃষ্টিপাতের কারণে চম্পাওয়াত জেলার লোহাঘাট এলাকায় দুজন মহিলার মৃত্যু হয়৷ জেলা ম্যজিস্ট্রেট নবনীিত পান্ডে জানিয়েছেন, লোহাঘাটের ঝর্জা গ্রামে প্রবল বৃষ্টিপাতের ফলে একটা গোয়ালঘর ভেঙে যায়, তারই নীচে পড়ে মৃত্যু ঘটে ৫৮ বছরের মাধবী দেবীর৷ লোহাঘাটের মাটিয়ানি গ্রামেও একটা বাড়ি ধসে পড়ে৷ ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শান্তি দেবী৷
advertisement
ভূমিধসে দু’জন শিশু ও একজন বয়স্ক আহত হয়েছে বলেও জানা গিয়েছে৷ গুরনাম সিং নামে এক জনৈক কৈলাস নদীর প্রবল স্রোতে ভেসে যায়৷ তাঁর খোজ চালাচ্ছে প্রশাসন৷
তবে আবহাওয়া দফতর এখনই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও রকম আশা দেখছে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Weather Forecast: প্রবল বৃষ্টিতে ভূমিধস, মৃত ২ জন মহিলা, আহত শিশু-সহ আরও তিনজন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement