advertisement

প্রতি ৩ জন ডাক্তারের মধ্যে ২ জনের কোনও ডাক্তারি শিক্ষাই নেই গ্রামীণ ভারতে: চাঞ্চল্যকর রিপোর্ট

Last Updated:

ভারতের ৭৫ শতাংশ গ্রামে অন্তত একটি স্বাস্থ্য পরিষেবা ও একটি গ্রামে গড়ে তিনটি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷ এর মধ্যে ৮৬ শতাংশ বেসরকারি চিকিত্‍সক ও ৬৮ শতাংশের কোনও মেডিক্যাল ট্রেনিংই নেই৷

#নয়াদিল্লি: ভারতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট৷ গ্রামীণ ভারতে প্রতি ৩ জন ডাক্তারের মধ্যে ২ জনের ডাক্তারির শিক্ষাই নেই৷ তাঁদের আধুনিক মেডিসিন সম্পর্কে কোনও শিক্ষাগত যোগ্যতাই নেই৷ এই প্রথম দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে ব্যাপক মূল্যায়নে উঠে এল এই তথ্য৷ এই মূল্যায়নে মূলত ডাক্তারি শিক্ষাকেই মাপকাঠি ধরা হয়েছিল৷
ভারতের ৭৫ শতাংশ গ্রামে অন্তত একটি স্বাস্থ্য পরিষেবা ও একটি গ্রামে গড়ে তিনটি করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে৷ এর মধ্যে ৮৬ শতাংশ বেসরকারি চিকিত্‍সক ও ৬৮ শতাংশের কোনও মেডিক্যাল ট্রেনিংই নেই৷ তাঁরা চিকিত্‍সা করে চলেছেন দিনের পর দিন৷ সেন্টার ফর পলিসি রিসার্চের ১৯টি রাজ্যে ১ হাজার ৫১৯টি গ্রামে সার্ভেতে পাওয়া গিয়েছে এই তথ্য৷ গোটা সমীক্ষাটি সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে৷
advertisement
২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ২০১৬ সালের রিপোর্টের সঙ্গে মিলছে সেন্টার পলিসি রিসার্চের সার্ভে৷ হু-এর রিপোর্টে বলা হয়েছিল, ৫৭.৩ শতাংশ মানুষ ভারতে অ্যালোপ্যাথি চিকিত্‍সা করেন, যাঁদের মেডিক্যাল শিক্ষাই নেই৷ ৩১.৪ শতাংশ আবার দশম বা দ্বাদশ শ্রেণি পাশ করেই ডাক্তারি করে যাচ্ছে৷
advertisement
সমীক্ষায় দেখা গিয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এমন ডাক্তারের ডাক্তারির জ্ঞানের নিরিখে আবার এগিয়ে তামিলনাড়ু ও কর্নাটক৷ সবচেয়ে খারাপ অবস্থা উত্তরপ্রদেশ ও বিহারের৷
advertisement
এই সার্ভের প্রধান ও অধ্যাপক জিষ্ণু দাসের কথায়, 'গ্রামীণ ভারতের একটা বিরাট অংশই হাতুড়ে ডাক্তারদের উপর নির্ভশীল৷ কারণ তাঁদের কাছে অন্য উপায় নেই৷ MBBS ডাক্তারের সংখ্যা অতি অল্প৷ বেশির ভাগ গ্রাম থেকেই অনেক দূরে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতি ৩ জন ডাক্তারের মধ্যে ২ জনের কোনও ডাক্তারি শিক্ষাই নেই গ্রামীণ ভারতে: চাঞ্চল্যকর রিপোর্ট
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement