advertisement

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের বহুতল ! মৃত ২, বহুজনের আটকে থাকার আশঙ্কা

Last Updated:

মাঝরাতে ৬ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বহুতলটি

#মুম্বই: মাঝরাতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! ৬ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে মুম্বইয়ের ভিওয়ান্ডির শান্তি নগর অঞ্চলের একটি বহুতল। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, ৩জন গুরুতর আহত।
পুলিশ সূত্রে জানা যায় মৃতদের নাম সিরাজ আহমেদ আনসারি (২৩) ও আখিব আনসারি (২২)। ঘটনাস্থলে পৌঁছায় National Disaster Response Force (NDRF),  NDRF কর্মীদের আশঙ্কা, বহুতলের ধ্বংসস্তূপের মধ্যে এখনও অন্তত ১৫ জন আটকে রয়েছেন।  আহত ৩জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভিওয়ান্ডি-নিজামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার অশোক রানকাম্ব জানান, '' গোটা বহুতল থেকে মানুষজনকে বাইরে বের করে আনা হয়েছিল, কিন্তু কিছু মানুষ অনুমতি ছাড়াই ফের বহুতলে ঢুকে পড়ে। সেই সময়ই ভেঙে পড়ে বহুতলটি।''
advertisement
উদ্ধার করা ৪জন ব্যক্তির মধ্যে ১জনের মৃত্যু হয়। জানা যায়, বহুতলটি ৮ বছরের পুরনো, বেআইনি নির্মাণ। বিভান্ডি-নিজামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়, বহুতলটির ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হবে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের বহুতল ! মৃত ২, বহুজনের আটকে থাকার আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement