advertisement

নতুন বাড়ি দেওয়া হবে পুলওয়ামা হামলায় শহিদদের পরিবারকে, ঘোষণা করল এই সংস্থা

Last Updated:
#নয়াদিল্লি:  বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপি কনভয় উড়িয়ে দেয় জইশ জঙ্গিরা। এই হামলায় শহিদ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য করতে ইতিমধ্যেই এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা ৷ ফিল্ম স্টার, স্পোর্টসপার্সন থেকে সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন সকলেই ৷ এবার রিয়েল এস্টেট সংস্থার সংগঠন CREDAI পুলওয়ামা হামলায় শহিদদের পরিবারকে 2 BHK ফ্ল্যাট বা বাড়ি দেওয়ার কথা ঘোষণা করল ৷
ক্রেডাইয়ের তরফে জানানো হয়েছে, শহিদদের পরিবারকে তাদের নিজের রাজ্যে বা শহরে 2 BHK ফ্ল্যাট বা বাড়ি দেওয়া হবে ৷ সংগঠনের সমস্ত ১২৫০০ সদস্য শহিদ জওয়ানদের পরিবারের জন্য প্রার্থনা করছেন ৷
আপনিও যদি শহিদ জওয়ানদের পরিবারকে সাহায্য করতে চান তাহলে সরকারের ওয়েবসাইট ও অ্যাপ Bharat Ke Veer এর মাধ্যমে ডোনেশন দিতে পারবেন ৷ সেনার সাহায্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ২০১৭ সালে Bharat Ke Veer ওয়েবসাইট ও অ্যাপ লঞ্চ করা হয়েছিল ৷ এর মাধ্যমে আপনি ১৫ লক্ষ টাকা পর্যন্ত ডোনেট করতে পারবেন ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন বাড়ি দেওয়া হবে পুলওয়ামা হামলায় শহিদদের পরিবারকে, ঘোষণা করল এই সংস্থা
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement