advertisement

স্বচ্ছ ভারতের রিপোর্ট পেশ, দেশের ২৫ টি নোংরা শহরের মধ্যে ১৯ টিই বাংলার !

Last Updated:

কতটা সফল মোদির স্বচ্ছ ভারত অভিযান ? কতটাই বা পরিষ্কার দেশের রাজ্য, শহর, গ্রাম? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কেন্দ্রীয়

#নয়াদিল্লি: কতটা সফল মোদির স্বচ্ছ ভারত অভিযান ? কতটাই বা পরিষ্কার দেশের রাজ্য, শহর, গ্রাম? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক সমীক্ষা চালাল দেশজুড়ে ৷ আর এই সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী, দেশের ২৫টি নোংরা শহরের মধ্যে উঠে এল পশ্চিমবঙ্গের ১৯টি শহরের নাম ! যার মধ্যে রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, বাঁকুড়া, শ্রীরামপুর, মধ্যগ্রাম, বারাকপুরও ৷ তালিকা অনুযায়ী, দেশের সবচেয়ে বেশি নোংরা শহর রয়েছে এই পশ্চিমবঙ্গেই ৷ তবে তালিকায় রয়েছে নাগাল্যান্ড, পুদুচেরি, ত্রিপুরা ৷ রয়েছে বিহার ও উত্তরপ্রদেশের তিনটি শহরের নামও ৷
এই সমীক্ষা চলে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৷ প্রায় ৪ হাজার ২০৩টি দল এই গোটা দেশে এই সমীক্ষাটি চালায়। বর্জ্য পদার্থ, প্রকাশ্যে শৌচকর্ম ইত্যাদির উপর নির্ভর করেই তালিকাটি তৈরি করে সমীক্ষার দল ।
advertisement
অন্যদিকে, দেশের সবচেয়ে পরিষ্কার রাজ্যের তালিকায় শীর্ষে নাম উঠে আসে ঝাড়খণ্ডের। তার পরেই রয়েছে মহারাষ্ট্র ও ছত্তিশগড়। শনিবার ইন্দোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তালিকা প্রকাশ করেন। তালিকা অনুযায়ী, দেশের সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভোপাল ও তৃতীয় চণ্ডীগড়।
advertisement
Input From First Post 
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বচ্ছ ভারতের রিপোর্ট পেশ, দেশের ২৫ টি নোংরা শহরের মধ্যে ১৯ টিই বাংলার !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement