advertisement

রাজস্থানে প্রবল ধূলিঝড়, তছনছ তিন জেলা, মৃত ১৮

Last Updated:

রাজস্থানে ভয়ঙ্কর ধূলিঝড়ে মৃত্যু হল ১৮ জনের ৷ গতকাল রাতে পূর্ব রাজস্থানে প্রবল ধূলিঝড় শুরু হয় ৷ ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আলওয়ার, ঢোলপুর এবং ভরতপুর জেলা ৷

#নয়াদিল্লি: রাজস্থানে ভয়ঙ্কর ধূলিঝড়ে মৃত্যু হল ১৮ জনের ৷ গতকাল রাতে পূর্ব রাজস্থানে প্রবল ধূলিঝড় শুরু হয় ৷ ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আলওয়ার, ঢোলপুর এবং ভরতপুর জেলা ৷ এখনও বিদ্যুৎহীন এই তিন জেলার বেশিরভাগ অংশ ৷ প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর জেলা ৷ এখানেই মারা গিয়েছেন ১১জন ৷ তছনছ অবস্থা আলওয়ারের ৷ একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানে ৷
advertisement
রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ক্ষতিগ্রস্থ এলাকায় সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷  ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, গতকাল রাজস্থানের কোটায় তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি ৷ তাপমাত্রা অন্তত বেশি থাকার কারণে আগেই হাওয়া অফিস থেকে ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল ৷
গতকাল সন্ধেয় ধূলিঝড় এবং প্রবল বৃষ্টি হয়েছে দিল্লিতেও ৷ হাওয়া অফিস জানিয়েছে, হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার ৷ ঝড়ের জন্য দু’টি আন্তর্জাতিক বিমান-সহ ১৫টি বিমানের সময়সীমা বদল করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানে প্রবল ধূলিঝড়, তছনছ তিন জেলা, মৃত ১৮
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement