advertisement

বিয়ের ১৮ দিনের মাথায় কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো নববধূ !

Last Updated:

খুব সহজেই পালানোর ছক কষেছিল ওই গৃহবধূ।

#ভোপাল: অনুপ কুমার ও সন্ধ্যা রায় অভিনীত 'ঠগিনী' ছবিটি মনে আছে? তরুণ মজুমদার পরিচালিত ছবি। এখানে সন্ধ্যা রায় ও অনুপ কুমার দুটি মজার চরিত্রে অভিনয় করেছিলেন। সন্ধ্যা রায় গয়না চুরির জন্যই বিয়ে করেছিলেন। সবাইকে বোকা বানিয়ে গয়না নিয়ে পালানোই ছিল নতুন বউয়ের কাজ। এর জন্য কঠিন ছক কষতেও হয়েছিল। তবে শুধু সিনেমাতে নয় বাস্তবেও এমনটা হয়। না, ঠিক 'ঠগিনী'র মতো না হলেও ব্যাপরটা বেশ জটিল।
বিয়ের ঠিক ১৮ দিনের মাথায় নতুন বউ সমস্ত গয়না নিয়ে পালিয়ে গেল তার প্রেমিকের সঙ্গে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে। ১৮ দিন আগেই ধুমধাম করে বিয়ে হয় ২০ বছর বয়সী মূর্থি রাইকরের। তার বিয়ে হয় রাহুলের সঙ্গে। কিন্তু সমস্ত গয়না ও ২০ হাজার টাকা ক্যাশ নিয়ে নববধূ পালিয়ে যায় প্রেমিক ভাজ্জু যাদবের সঙ্গে। ৫ লাখ টাকার গয়না নিয়ে পালায় সে।
advertisement
খুব সহজেই পালানোর ছক কষেছিল ওই গৃহবধূ। বাপের বাড়িতে আত্মীয়ের বিয়ে ছিল। সেই জন্যই বর রাহুলকে নিয়ে বাপের বাড়ি যায় ওই গৃহবধূ। সঙ্গে করে নিয়ে যায় বিয়েতে পাওয়া সমস্ত গয়না। এর পর বিয়ে বাড়িতে সুযোগ বুঝে প্রেমিককে আসতে বলে। এর পর পালিয়ে যায় তাঁরা। জানা গিয়েছে দীর্ঘ দিন ধরেই ওই যুবককে ভালোবাসত ২০ বছরের মূর্থি। কিন্তু বাড়িতে এই সম্পর্ক কেউ মেনে নেয়নি। এর পর জোর করেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর এই ছক কষে মূর্থি ও তার প্রেমিক। গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশে অভিযোগ জানায় ওই গৃহবধূর বাবা মা। পুলিশ খোঁজ চালাচ্ছে তাঁদের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ের ১৮ দিনের মাথায় কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো নববধূ !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement