advertisement

পুলিশের গুলিতে খতম ১৪ মাওবাদী

Last Updated:
#মুম্বই: পুলিশের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে খতম ১৪ জন মাওবাদী ৷ রবিবার সকালে মহারাষ্ট্রের গরচিরোলি জেলায় পুলিশের এনকাউন্টার শুরু হয় ৷ এখনও চলছে গুলির লড়াই ৷
সূত্রের খবর, রবিবার সকাল থেকে শুরু হয় গুলির লড়াই ৷ বিশেষ ট্রেনিং প্রাপ্ত C-60 কম্যান্ডোদের সঙ্গে গুলির লড়াইয়ে ১৪ জন মাওবাদীকে খতম করে কম্যান্ডোরা ৷ ভামরাগাড়ে তারগাঁওতে চলছে এখন গুলির লড়াই ৷ যেটি গরচিরোলি থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে ৷ গরচিরোলি জেলার গভীর জঙ্গলে আত্মগোপন করেছিল মাওবাদীরা ৷ সেখানেই আচমকা পুলিশের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মাওবাদীরা ৷
advertisement
গরচিরোলি থানার ডিরেক্টর জেনারেল সতীশ মাথুর জানিয়েছেন, সাম্প্রতিক কালে মাওবাদীদের খতম করতে এহেন বড় অপরেশন হয়নি ৷ মাওবাদী খতমের তালিকায় রয়েছে গরচিরোলি ডিভিশনের মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য সিনু ৷ এছাড়াও নিহতদের তালিকায় রয়েছে আর এক ডিভিশনাল কমিটির সদস্য পেরিমিলি দালাম ৷ এরা পাশাপাশি এই অভিযানেই দুই মাও কমান্ডারকে খতম করেছে গরচিরোলি থানার পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশের গুলিতে খতম ১৪ মাওবাদী
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement