advertisement

বড় সাফল্য! ছত্তিশগড়ে সেনার গুলিতে খতম ১৪ মাওবাদী

Last Updated:

Maoist Encounter: সুকমার আদিবাসী অধ্যুষিত বস্তার এলাকায় মাও দমনে অভিযানে নামে কেন্দ্রীয় বাহিনী৷ গোপন সূত্রে কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর ছিল, গোলাপ্পল্লি ও কোন্টা গ্রামের মাঝে জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে অনেক মাওবাদী৷

#সুকমা: ছত্তিশগড়ে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী৷ সোমবার মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু হল ১৪ জন মাওবাদীর৷ সোমবার সকাল থেকেই ছত্তিশগড়ের সুকমা জেলায় জঙ্গলে মাও-সেনা সংঘর্ষ হয়৷
আরও পড়ুন: মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠল দান্তেওয়াড়া, শহিদ ৬, আহত ১
সূত্রের খবর, সুকমার আদিবাসী অধ্যুষিত বস্তার এলাকায় মাও দমনে অভিযানে নামে কেন্দ্রীয় বাহিনী৷ গোপন সূত্রে কেন্দ্রীয় বাহিনীর কাছে খবর ছিল, গোলাপ্পল্লি ও কোন্টা গ্রামের মাঝে জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে অনেক মাওবাদী৷
আরও পড়ুন: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা !
বেগতিক দেখে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ পাল্টা জবাব দেয় জওয়ানরাও৷ জওয়ানদের গুলিতে এখনও পর্যন্ত ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কাছে আগেই খবর ছিল, ওই এলাকায় বড় সংখ্যায় মাওবাদী গা ঢাকা দিয়ে রয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ঝাড়খণ্ডে মাওবাদী-পুলিশ সংঘর্ষে মৃত ৫ মাওবাদী
সুকমার প্রত্যন্ত জঙ্গলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে৷ তবে মাওবাদীদের দেহ উদ্ধার হয়েছে কিনা, তা জানা যায়নি৷ কোনও সংঘর্ষে মৃত সদস্যের দেহ সাধারণত মাওবাদীরা সরিয়ে দেয়৷
বর্ষায় যেহেতু জঙ্গলে নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাই মাওবাদীরা এই সময় জঙ্গল থেকে বেরিয়ে আশপাশের গ্রামে আশ্রয় নেয়৷ সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বাহিনী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বড় সাফল্য! ছত্তিশগড়ে সেনার গুলিতে খতম ১৪ মাওবাদী
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement