advertisement

দিল্লির বুরারিতে একই পরিবারের ১১জনের রহস্যমৃত্যু ! কি ছিল প্রকৃত কারণ ?

Last Updated:
#নয়াদিল্লি: দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জন সদস্যের রহস্যমৃত্যু ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে রহস্যের জট ক্রমশ প্রকট হচ্ছিল ৷ অবশেষে, সেই মৃত্যুর ঘটনাকে ঘিরে থাকা আসল কারণ প্রকাশ্যে এল ৷
পুলিশের রিপোর্ট থেকে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ বিষ খেয়ে নয় ৷ ‘মোক্ষ প্রাপ্তি’ এবং মৃত বাবার সঙ্গে সাক্ষাতের জন্য তন্ত্রসাধনার আশ্রয় নিয়েছিলেন ওই পরিবার ৷ তান্ত্রিকের নির্দেশেই এহেন কাণ্ড ঘটিয়েছিল গোটা পরিবার ৷ তবে, তারা ভেবেছিলেন বেঁচে যাবেন সকলেই ৷ কারণ জানলে চমকে যাবেন ৷
পুলিশের দাবি, ওই পরিবারের ছোট ছেলে ললিত ভাটিয়ার সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল তাঁর বাবা ভোপাল সিংয়ের ৷ ভোপাল সিংয়ের মৃত্যু মেনে নিতে পারেনি ছোট ছেলে ৷ বাবাকে হারানোর জেরে শোকস্তব্ধ হয়ে পড়েন ললিত ৷ এমনকী, এক সময় ললিতের গলার আওয়াজও একেবারে বন্ধ হয়ে যায় ৷ চিকিৎসা করেও সেই রোগ কমেনি ৷ অবশেষে, চিঠি লিখে লিখেই নিজের কথা জানাতেন ললিত ৷
advertisement
advertisement
ললিত পরিবারের অন্য সদস্যদের বলতেন ভোপাল সিং নাকি তাঁর সঙ্গে দেখা করতে চাইতেন ৷ পুলিশের হাতে উঠে এসেছে ললিতের সেই চিঠিও ৷ এমনকী, মৃত্যুর আগেও ললিত একটি চিঠি লিখেছিলেন ৷ সেই চিঠিতেই লেখা ছিল সমস্ত বিষয় ৷ একদম শেষের চিঠিটায় লেখা ছিল, ‘গ্লাসে জল রেখ ৷ এই জলের রং বদলে যাবে ৷ আমি আসব আর সকলকে বাঁচিয়ে দেব ৷’
advertisement
মনস্তাত্ত্বিকবিদরা জানাচ্ছেন, ওই পরিবারের সকলেরই সাইকোলজিকাল ডিসঅর্ডার রয়েছে ৷ যারা এই রোগের শিকার হন ৷ তাদের মৃত মানুষ কিংবা তৃতীয় অজানা কোনও ব্যক্তির ছবি চোখের সামনে আসে এমনকী, তাদের গলার আওয়াজও শুনতে পান তাঁরা ৷ বুরারি হত্যাকাণ্ডের ১১ জনই এই রোগের শিকার ছিলেন বলে দাবি করেন ওই মনস্তাত্ত্বিক ৷ যদিও ওই পরিবারের অন্য সদস্যরা এই দাবি অস্বীকার করেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির বুরারিতে একই পরিবারের ১১জনের রহস্যমৃত্যু ! কি ছিল প্রকৃত কারণ ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement