advertisement

বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার ১১টি ঝুলন্ত মৃতদেহ

Last Updated:
#নয়াদিল্লি: একটি বাডির ভিতর থেকে ১১ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারিতে ৷ এদের মধ্যে সাতজন মহিলা ৷ বাকি চারজন রয়েছে পুরুষ ৷ রবিবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ৷ তারা এততই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, গুরু গোবিন্দ সিং হাসপাতালের বিপরীতে ঘটনাটি ঘটেছে ৷ একই পরিবারের ১১জন সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ এই মৃত্যুর পিছনে ঠিক কী কারণ রয়েছে তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ ৷ আত্মহত্যা নাকি খুন ! সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ ঘটনা হল, এদের প্রত্যেকেরই চোখ মুখ বাধা অবস্থায় ছিল ৷
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক অনটনের জেরেই সম্ভবত আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মৃতদেহগুলির পরিচয় মেলেনি এখনও অবধি ৷ প্রসঙ্গত, ওই মৃতদেহগুলির কাছ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি  ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার ১১টি ঝুলন্ত মৃতদেহ
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement