advertisement

কাশ্মীরে জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ে মৃত ১ পুলিশকর্মী

Last Updated:

ফের জঙ্গির গুলিতে পুলিশকর্মীর মৃত্যু ৷ রবিবার সকালে পুঞ্চ এলাকায় জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷

#জম্মু: ফের জঙ্গির গুলিতে পুলিশকর্মীর মৃত্যু ৷ রবিবার সকালে পুঞ্চ এলাকায় জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷
সূত্রের খবর, এদিন সকাল ৭:৪০ নাগাদ সেনার ৯৩ ব্রিগেড হেডকোয়াটরের কাছে গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও পুলিশের মধ্যে ৷
জানা গিয়েছে, নির্মীয়মান মিনি সচিবালয়ে ডেরা বানিয়ে গা ঢাকা দিয়ে ছিল কয়েকজন জঙ্গি ৷ খবর পেয়ে নির্মীয়মান বাড়িটিতে হানা দিতেই সংঘর্ষ শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ৷ পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ জঙ্গি-পুলিশ গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর ৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গিদের সঙ্গে এখনও চলছে পুলিশের গুলি বিনিময় ৷
গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ৷
অন্যদিকে, নওগাঁওয়ের হান্দওয়ারায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিযুদ্ধে খতম হয়েছে তিন জঙ্গি ৷ উদ্ধার হয়েছে ৪টি অত্যাধুনিক আগ্নয়াস্ত্র ৷
advertisement
অন্যদিকে শনিবারও উত্তেজনা ছড়ায় উপত্যকায় ৷ পুলিশ-জনতা সংঘর্ষে নতুন করে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷ এই নিয়ে কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ ৷
সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা ৷ গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি ২২ বছরের হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ে মৃত ১ পুলিশকর্মী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement