advertisement

Nadia News: লক্ষ্মী পুজোর শোলার মালা তৈরি করতে ব্যস্ত মহিলা কারিগরেরা

Last Updated:

ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিষাদ ভরা মনে আপামর বাঙালি বিদায় জানালো দুর্গামাকে। আবারও একটা বছরের অপেক্ষা। তবে কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ।

+
title=

#নদিয়া : ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিষাদ ভরা মনে আপামর বাঙালি বিদায় জানালো দুর্গা মা কে। আবারও একটা বছরের অপেক্ষা। তবে কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই মতোই দুর্গাপূজো যেতে না যেতেই তোড়জোড় শুরু লক্ষ্মীপুজোর। নদিয়া জেলার বেশ কিছু জায়গায় বড় করে লক্ষ্মীপূজো করা হলেও প্রত্যেক ঘরে ঘরে কিন্তু করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো। আর লক্ষ্মীপুজোর প্রধান উপাদান হল শোলা বা বলা যেতে পারে শোলার মালা।
শোলার মালা ছাড়া কিন্তু লক্ষ্মীপূজো একদমই অসম্পূর্ণ। আর সেই শোলার মালাই আপাতত জোর কদমে তৈরি করতে ব্যস্ত নদিয়ার একাধিক মহিলা কারিগরেরা। এই শোলা সাধারণত হয় জলে অথবা জলাশয় জায়গায়। তবে বৃষ্টি কম হওয়ার কারণে শোলার উৎপাদন কম হয়েছে বলে জানালেন নদিয়ার মহিলা কারিগরেরা। চাহিদার থেকে যোগান কম হওয়ার কারণে শোলার দাম এ বছর তুলনামূলকভাবে অনেকটাই বেশি বলে জানান তারা।
advertisement
আরও পড়ুনঃ দুর্গা পূজার শোভাযাত্রা দেখতে অগণিত মানুষের ভিড় নদিয়ায়
সেই কারণে এ বছর শোলার মালারও দাম বৃদ্ধি পাওয়ার রয়েছে আশঙ্কা। আগে শোলা ওজন দরে কেনা হলেও এখন পিস হিসেবে কিনতে হচ্ছে তাদের। এক কারিগর জানালেন অন্যান্য বারের তুলনায় এবছর প্রায় ৩০০ টাকা বেশি দিয়ে তাদের শোলা কিনতে হচ্ছে। সেই কারণেই নিজেদের লভ্যাংশ রাখতে গিয়ে শোলার মালা তাদেরও বেশি দাম দিয়েই বিক্রি করতে হচ্ছে। যার কারণে এ বছর গৃহস্থের লক্ষ্মী পুজোর বাজেটে গ্যাঁটের কড়ি একটু বেশিই খরচ হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: লক্ষ্মী পুজোর শোলার মালা তৈরি করতে ব্যস্ত মহিলা কারিগরেরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement