advertisement

Nadia News: সকালে মন্দিরে এসেই চোখ কপালে! প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি হাজার হাজার টাকা

Last Updated:

খোলামেলা পরিবেশ হলেও আজ পর্যন্ত এই মন্দিরে কোনদিন চুরির ঘটনা ঘটেনি , ফের মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি শান্তিপুরে

+
এই

এই মন্দিরে চুরি হয়েছে বলে জানা যায়

#শান্তিপুর: প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। সারা বছর প্রণামি বাক্সতে দান করা অর্থ চুরি করে নেয় দুষ্কৃতীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাগআঁচড়া বাগদেবী মায়ের মন্দিরের। জানা যায় সকালে মন্দিরের গ্রিল খোলা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা, এরপর খবর দেয় মন্দিরের সেবাইতকে। মন্দিরের সেবাইত এসে দেখে গ্রিলের তালা ভাঙ্গা, এরপরে দেখে প্রণামী বাক্সর তিনটি তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে, এছাড়াও প্রণামী বাক্সতে থাকা টাকা পয়সা কিছুই নেই।
মন্দিরের সেবাইত জানিয়েছেন, সারা বছরের ভক্তবৃন্দদের দানের টাকা প্রায় ১৫-১৬ হাজার টাকা ছিল, চক্রান্ত করেই কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। জানা যায় প্রত্যেক বছর ফাল্গুন মাসের প্রথম দিন থেকে মায়ের আরাধনার মধ্যে দিয়ে মেলা শুরু হয়, আর ভক্তবৃন্দদের দান করা প্রণামী বাক্সের অর্থ পুজোর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে।
advertisement
advertisement
খোলামেলা পরিবেশ হলেও আজ পর্যন্ত এই মন্দিরে কোনদিন চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
advertisement
তবে চুরির ঘটনা শান্তিপুর থানার পুলিশকে জানানো হয়, চুরির ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও বেশ কিছুদিন ধরেই শান্তিপুরের বিভিন্ন এলাকায় একের পর এক যেভাবে চুরির সংখ্যা বাড়ছে, এর আগেও শান্তিপুরের বেশ কয়েকটি মন্দিরের চুরির অভিযোগ উঠে এসেছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: সকালে মন্দিরে এসেই চোখ কপালে! প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি হাজার হাজার টাকা
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement