advertisement

Nadia News: বিধায়কের মানবিক মুখ, গাড়ি থামিয়ে নেমে অ্যাক্সিডেন্ট হওয়া পথচারীকে পৌঁছে দিলেন হাসপাতালে

Last Updated:

গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে, শান্তিপুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য বিধায়ক নিজেই

+
আহত

আহত ব্যক্তির সঙ্গে হাসপাতালে কথোপকথন বিধায়কের

#নদিয়া: দুর্ঘটনার আহত ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল বিধায়ক নিজেই। শান্তিপুরের বিধায়কের মানবিক মুখ। দুর্ঘটনার আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেন চিকিৎসার জন্য।
জানা যায় শুক্রবার রাতে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের ষড়ভুজ বাজার মোড় সিদ্ধেশ্বরী মন্দির এলাকায় একটি টোটো গাড়ি এক পথচারীকে চলন্ত অবস্থায় সজরে ধাক্কা মারে, ঘটনাস্থলে গুরুতর আহত হয় পথচারী। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এরপর তার গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে, তৎক্ষণাৎ তিনি ওই আহত ব্যক্তিকে রাস্তা থেকে তুলে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
advertisement
advertisement
শুধু তাই নয় দীর্ঘক্ষণ নিজেই কথা বলেন চিকিৎসকদের সাথে, ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি কোন পর্যায়ে আছে তাও জানার চেষ্টা করেন চিকিৎসকদের কাছ থেকে। যদিও আহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। আহত ব্যক্তির বেশ খানিকটা সময় চিকিৎসার পর অনেকটাই সুস্থ আছে বলে জানা যায়। আহত ব্যক্তির অভিযোগ, তিনি পায়ে হেঁটে রাস্তা পারাপার করছিলেন তখনই একটি টোটো গাড়ি দ্রুতগতিতে এসে তাকে সজরে ধাক্কা মারে বলে জানা যায়।
advertisement
যদিও ঘাতক টোটো গাড়িচালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্রই শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় আহত ব্যক্তির পরিবারের লোকজন, এবং তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর এই উদ্যোগে সাধুবাদ জানান। তবে অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় ওই পথচারী।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বিধায়কের মানবিক মুখ, গাড়ি থামিয়ে নেমে অ্যাক্সিডেন্ট হওয়া পথচারীকে পৌঁছে দিলেন হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement