advertisement

Nadia News: নিজের বাড়িতে আগুন ধরিয়ে, স্ত্রী ও কন্যার সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটালেন মদ্যপ ব্যক্তি!

Last Updated:

Nadia News: মদ খেয়ে বাড়িতে ফিরেছিলেন ব্যক্তি! তারপরেই যা করলেন ভাবলেও আতঙ্ক হবে!

+
মদ

মদ খেয়ে নিজের বাড়ি আগুনে পুড়িয়ে দিল যুবক

কৃষ্ণগঞ্জ: মদ্যপ অবস্থায় স্ত্রী ও কন্যাকে মারধর করে নিজের বাড়িতেই নিজে আগুন দিয়ে দিলেন পেশায় সিকিউরিটি গার্ড অনির্বাণ সেন নামক এক ব্যক্তি। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হল না, পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়িসহ বাড়ির আসবাবপত্র। এই ঘটনার জেরে নিন্দার ঝড় ওঠে পাড়া-প্রতিবেশীদের মধ্যে। কান্নায় ভেঙে পড়ে বাড়ির বাকি সদস্যেরা।
জানা যায় পেশায় সিকিউরিটি গার্ড অনির্বাণ সেন বেশিরভাগ সময় তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও কন্যাকে গালিগালাজ এমনকি মারধর পর্যন্ত করতেন। এদিন রাত্রে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে কথা কাটাকাটি করে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে। এরপরেই গতকাল রাত্রেই তার স্ত্রী ও মেয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এরপরেই মদ্যপ অবস্থায় নিজের বাড়ি ভাঙচুর করে অনির্বাণ সেন। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনেরা তার বাড়িতে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। এরপরেই ঘটে সেই ভয়াবহ ঘটনা।
advertisement
আরও পড়ুন: অ্যাকাউন্টে হঠাৎ ঢুকলো হাজার হাজার টাকা ! তারপরেই ঘটল ভয়াবহ কাণ্ড!
advertisement
আরও পড়ুন:
,
সূত্রের খবর পাড়া-প্রতিবেশীরা গিয়ে তাকে শান্ত করলেও তা কাজে আসেনি। তাকে শান্ত করিয়ে সকলে বাড়ি ফিরে গেলে পরে ওই রাতেই নিজের বাড়িতেই মদ্যপ অবস্থায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুনের শিখা দেখতে পায় বেশ কিছু স্থানীয় বাসিন্দারা। এরপরেই ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা আগুন নেভাতে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কাঁচা বাড়ি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় গোটা বাড়িতে। এরপরেই বাড়িতে মজুদ থাকার রান্নার গ্যাসে সিলেন্ডার লিক হয়ে তা থেকে গ্যাস বের হতে থাকে এবং আগুনের ভয়াবহতা আরও তীব্র আকার ধারণ করে। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসে তার পরিবার এসেই কান্নায় ভেঙে পড়েন তারা। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা যায়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নিজের বাড়িতে আগুন ধরিয়ে, স্ত্রী ও কন্যার সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটালেন মদ্যপ ব্যক্তি!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement