advertisement

Nadia Fraud Case : মা-ছেলের তৈরি প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত অসংখ্য যুবক যুবতী

Last Updated:

Nadia Fraud Case : চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার

অভিযোগ উঠল নদিয়ার চাকদহের এক মা ও তার ছেলের বিরুদ্ধে
অভিযোগ উঠল নদিয়ার চাকদহের এক মা ও তার ছেলের বিরুদ্ধে
নদিয়া : বর্তমানে লকডাউনের পর থেকেই দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল । কোভিড মহামারির কারণে দু বছর সরকারি বিধি নিষেধ চলেছিল দেশের বিভিন্ন রাজ্যে । চাকরি খুইয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ । ছোট থেকে বড় সব ধরনের ব্যবসা কোনও না কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় । এই কঠিন সময়ে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে বহু মানুষ খুঁজছেন উপার্জনের উপায় । আর সেই সমস্ত বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য অনেক সময়ই ফাঁদে পা দিয়ে ফেলছেন প্রতারকদের কাছে । চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার ।
ঠিক তেমনই এক অভিযোগ উঠল নদিয়ার চাকদহের এক মা ও তার ছেলের বিরুদ্ধে । অভিযোগ, স্বাস্থ্য দফতরে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা মা ও তার ছেলের । তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে । অভিযোগ, মুর্শিদাবাদের শক্তিপুরের যুবক সমীরণ ঘোষ ২০২১ সালে কয়েক দফায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা দেন চাকরির জন্য ।
advertisement
এর পর বিশ্বাস অর্জনের জন্য নিয়োগপত্র থেকে শুরু করে পরিচয়পত্র-সব নথিপত্র ওই যুবককে দেওয়া হয় এবং তিন মাস নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ট্রেনিং করানো হয় ।
advertisement
আরও পড়ুন : মা আসছেন, অতিমারি কাটিয়ে কুমোরপাড়ায় সাজো সাজো রবে ফের মূর্তি তৈরির প্রস্তুতি
কাজে স্থায়ী নিয়োগের নাম করে দীর্ঘদিন ধরে ঘোরানো হচ্ছিল এমনটাই অভিযোগ অভিযোগকারীর । এর পর সমস্ত নথিপত্রগুলি স্বাস্থ্য দফতরে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জানানো হয় পুরোটাই ভুয়ো । এর পরই তারা প্রতারণার অভিযোগ তুলে চারজনের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে কল্যাণী থানার পুলিশ অভিযুক্ত অনিতা সরকার ও তার ছেলে হিমাচল সরকারকে গ্রেপ্তার করে । অভিযুক্তদের বাড়ি চাকদহ থানার চরসরাটি এলাকায়।
advertisement
আরও পড়ুন : কেমন পুরুষ পছন্দ করেন মেয়েরা? জীবনসঙ্গীর মধ্যে কোন গুণ খোঁজেন রহস্যময়ী নারী?
তবে এর পাশাপাশি প্রশ্ন উঠছে এই ভুয়ো নিয়োগপত্র নিয়ে কী করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ট্রেনিং করানো হল । যদিও এ বিষয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে ।
advertisement
( Mainak Debnath)
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia Fraud Case : মা-ছেলের তৈরি প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত অসংখ্য যুবক যুবতী
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement