advertisement

Nadia News: পৌরসভার বর্জ্য পদার্থের স্তুপে ভয়াবহ আগুন, নেভাতে হিমশিম দমকল

Last Updated:

পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন। এদিন দুপুর দেড়টা নাগাদ হঠাৎই নবদ্বীপ পৌরসভার অন্তর্গত বাবলারি এলাকার ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে স্থানীয় লোকজন দেখতে পায় ডাম্পিং গ্রাউন্ডের ভেতর থেকে ধোঁয়া উঠছে।

+
আগুন

আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা

নবদ্বীপ: পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন। জানা যায় দুপুর দেড়টা নাগাদ হঠাৎই নবদ্বীপ পৌরসভার অন্তর্গত বাবলারি এলাকার ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে স্থানীয় লোকজন দেখতে পায় ডাম্পিং গ্রাউন্ডের ভেতর থেকে ধোঁয়া উঠছে। এরপরেই তারা কাছে গিয়ে দেখতে পায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে গেছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে ডাম্পিং গ্রাউন্ডের চারিদিকে।
আরও পড়ুন: জিন্স ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শ্রমিক
এরপরে নবদ্বীপেরই বাসিন্দা সেফ হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্য রাজিব কংসবনিক এবং স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপের দমকল বিভাগের দুটি ইঞ্জিন। তবে আগুনের ভয়াবহতা এতটাই বিধ্বংসী ছিল যে দুটো ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টার পরেও আগুন নেভাতে সক্ষম হয়নি। এর পরেই কৃষ্ণনগর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আসে এবং বেশ কয়েক ঘন্টা ধরে চলে আগুন নেভানোর চেষ্টা। এই ঘটনা জেরে আশেপাশের এলাকায় রীতিমত চাঞ্চলের সৃষ্টি হয়।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। তিনি বলেন, "সম্পূর্ণটাই ষড়যন্ত্র, আজ বর্তমান টেকনোলজির সুবাদে পৌরসভা এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি থেকে বজ্র পদার্থ সংগ্রহ করে সেগুলি ডাম্পিং গ্রাউন্ডে এনে প্রক্রিয়াজাত করে সেই সমস্ত বজ্র পদার্থ থেকে বিভিন্ন সামগ্রী তৈরি করে নবদ্বীপ পৌরসভা। আজ সেই ডাম্পিং গ্রাউন্ডের বজ্র পদার্থের আগুন ধরিয়ে দিয়ে পৌরসভা ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হল।" আনুমানিক প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পৌরসভার বর্জ্য পদার্থের স্তুপে ভয়াবহ আগুন, নেভাতে হিমশিম দমকল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement