advertisement

Nadia News: ১৪ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে ও সহবাস! ধৃত 'প্রেমিক'

Last Updated:

প্রেমের সম্পর্ক পাতিয়ে ১৪ বছরের নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে পালায় 'প্রেমিক'। এরপর জোর করে তাকে বিয়ে করে, এমনকি সহবাস করে বলেও অভিযোগ। শেষ পর্যন্ত হাতেনাতে ধরা পড়ল গুণধর যুবক

নাবালিকাকে জোর করে বিয়ে
নাবালিকাকে জোর করে বিয়ে
#নদিয়া: ১৪ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে ও তার সঙ্গে সহবাসের অভিযোগে ধৃত যুবক। নদিয়া জেলার ঘটনা। সূত্রের খবর, গত ২০ ডিসেম্বর এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছে তাহেরপুর থানায়। তাতে বলা আছে, ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয়েছে। ওই নাবালিকার পরিবার সুরজিৎ মোদক নামে এক যুবকের বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ পেয়েই তদন্তে নামে তাহেরপুর থানার পুলিশ। তারা অভিযোগ দায়েরের পরের দিন, অর্থাৎ ২ ডিসেম্বর ওই নাবালিকাকে উদ্ধার করে। বিচারকের কাছে ওই নাবালিকা গোপন জবানবন্দী‌ও দেয়।
advertisement
এই ঘটনার পর‌ই অভিযুক্ত যুবক সুরজিৎ মোদক এলাকা ছেড়ে পালিয়ে যায়। যদিও শেষমেশ পুলিশের পাতা ফাঁদে ধরা দেয় সে। বীরনগর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক সম্ভবত দূরে কোথাও পালানোর চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ ফাঁদ পেতে তাকে ধরে। সুরজিৎ মোদককে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
advertisement
উল্লেখ, নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই নাবালিকা অপহরণের খবর আসছে। প্রাপ্তবয়স্ক হ‌ওয়ার আগেই বহু মেয়ে স্কুল অথবা প্রাইভেট টিউশন পড়তে গিয়ে ফাঁদে পড়ছে। প্রথমে প্রণয়ের সম্পর্কে গড়ে তুলে তাদের বাড়ি থেকে নিয়ে পালায় অভিযুক্তরা। এরপর বেশ কিছু ক্ষেত্রে বাইরে পাচার করে দেওয়ার মত ঘটনাও ঘটেছে। বারবার একই ঘটনা ঘটলেও তা থেকে বিশেষ কেউ শিক্ষা নেয়নি বলে দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ তৎপর হয়ে নাবালিকাদের উদ্ধার করতে সফল হয়েছে।
advertisement
বিশেষজ্ঞদের মতে, অভিভাবকদের অতি কড়া মনোভাবের পরিবর্তে সন্তানের সঙ্গে বন্ধুর মত মিশতে হবে। তবেই তাদের মনের অলিগলির হদিশ পাওয়া যাবে। একমাত্র এইভাবেই অল্প বয়সে পাচারের হাত থেকে সন্তানকে রক্ষা করার সম্ভব বলে তাঁরা মনে করছেন।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ১৪ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে ও সহবাস! ধৃত 'প্রেমিক'
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement