advertisement

2000 Notes Exchange | Nadia News : ২০০০ টাকার নোট নিয়ে ফের সমস্যা! নদিয়ার পেট্রোল পাম্পে কেন ছুটছে মানুষ? জানুন

Last Updated:

2000 Notes Exchange | Nadia News : ২০০০ টাকার নোট নিয়ে ফের ঘটল এই কাণ্ড! জানুন

পেট্রোল পাম্পে জমা হচ্ছে বিপুল পরিমাণে দু হাজার টাকার নোট
পেট্রোল পাম্পে জমা হচ্ছে বিপুল পরিমাণে দু হাজার টাকার নোট
নদিয়া: বিগত ৮ নভেম্বর ২০১৬ কে মনে করালো ১৯ মে ২০২৩। শুক্রবার সন্ধ্যাবেলায় আচমকা নির্দেশিকা জারি করে ২০০০ টাকাকে বাতিল ও প্রত্যাহারের কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই সিদ্ধান্ত সামনে আসার পরই ব্যাপক শোরগোল দেশ জুড়ে। সাত বছর আগেকার নোটবন্দির তিক্ত স্মৃতি এখনও জনমানসে টাটকা। তার মাঝেই ২০০০ টাকা বাতিলের ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক ময়দানেও।
মোদী আমলে দ্বিতীয়বার নোট প্রত্যাহারের সিদ্ধান্তকে সমালোচনায় বিঁধতে সরব বিরোধীরা। ট্যুইটে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এই নিয়ে সাধারণ ব্যবসায়ী হোক বা জনগণ কারোর কোন মাথাব্যথা নেই। নোট বাতিলের কোনও সুফলও তারা বুঝতে পারেনি। তবে নোট চালু রাখলে, তাদের ব্যাংকে যাওয়ার সময় নষ্ট বা হয়রানি হওয়ার থেকে বাঁচা যেত বলেই জামাচ্ছেন তারা।
advertisement
advertisement
আরও পড়ুন:
গতকাল পর্যন্ত ব্যাংকে শুধুমাত্র জমা করার সময়সীমা ছিল, আজ থেকে নোট পরিবর্তন শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। চলবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। যদিও ইতিমধ্যেই সাধারণ মধ্যবিত্ত এবং ছোটখাটো ব্যবসায়ীরা জানাচ্ছেন বাজারে খুব কম হয়ে এসেছে দু হাজারের নোট। যদিও বা থাকে তা ভাঙাতে তৎপর তারা। তবে সরকারি প্রতিষ্ঠান না হলেও, পেট্রোল পাম্প সহ ব্যাপক আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলি নির্দ্বিধায় পূর্বের মতোই ২০০০ টাকার নোট নিয়ে চলেছেন। তারা জানাচ্ছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে পর্যন্ত এভাবেই স্বাভাবিক পরিষেবা দিয়ে যাবেন তারা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
2000 Notes Exchange | Nadia News : ২০০০ টাকার নোট নিয়ে ফের সমস্যা! নদিয়ার পেট্রোল পাম্পে কেন ছুটছে মানুষ? জানুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement