advertisement

ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়, জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন

Last Updated:

অবশেষে চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকেই পড়ল বর্ষা ৷ দীর্ঘ প্রতীক্ষার পর শুভাগমন ৷ আজ সকাল থেকেই মুখ কালো আকাশের ৷ সূর্যের কোনও চিহ্নও নেই কোথাও ৷ একটি বেলা গড়াতেই এক ফোঁটা, দু ফোঁটা করে হঠাৎ ঝমঝম ৷

#কলকাতা: সকাল নয়, এতো রাতের চেয়েও অন্ধকার !
অবশেষে চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকেই পড়ল বর্ষা ৷ দীর্ঘ প্রতীক্ষার পর শুভাগমন ৷ আজ সকাল থেকেই মুখ কালো আকাশের ৷ সূর্যের কোনও চিহ্নও নেই কোথাও ৷ একটি বেলা গড়াতেই এক ফোঁটা, দু ফোঁটা করে হঠাৎ ঝমঝম ৷ সকালের শহরে জ্বলে উঠল রাস্তার আলো, গাড়ির হেডলাইট ৷
কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে সকাল থেকেই শুরু হল ব্যাপক বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়ার তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার ফলে জেলাগুলিতে ভারী বৃষ্টির শুরু হয়েছে ৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৷
advertisement
advertisement
বৃষ্টির কারণে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনকে সতর্ক করা হল নবান্নের তরফে ৷ সতর্ক করা হল বিপর্যয় মোকাবিলা দলকেও ৷ সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতর থেকেও শুরু করা হল নজরদারি ৷
আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, নদিয়াতে ৷ ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব মেদিনীপুরেও ৷ উপকূল ও বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও দিনভর বৃষ্টি হতে পারে ৷
advertisement
সপ্তাহের শুরু, শহরে বর্ষারও শুরু ৷ প্রথম বৃষ্টির আমেজে ডুবে গেলেন তিলোত্তমাবাসী ৷ কখনও ঘরে বসে, কখনও অফিস যাওয়ার পথে বৃষ্টিকে স্বাগত জানানো শুরু হল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়, জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement