advertisement

Murshidabad News: শরীর সুস্থ রাখতে ফুটবল পায়ে মাঠ দাপাল মেয়েরা

Last Updated:

শরীর সুস্থ রাখতে মোবাইল ছেড়ে খেলাধুলো করতে হবে। চিকিৎসকের বার্তা মাথায় রেখে দলবেঁধে ফুটবল পায়ে মাঠ দাপাল মেয়েরা

+
title=

মুর্শিদাবাদ: বর্তমানে যুব সমাজ ও ছাত্র-ছাত্রীরা মোবাইলেই বুঁদ হয়ে আছে। কিন্তু চিকিৎসকরা বলছেন সুস্থ থাকতে হলে খেলাধুলো করতে হবে, মোবাইল রেখে নিয়মিত মাঠে যেতে হবে। আর তাই শরীর সুস্থ রাখতে ফুটবল পায়ে দল বেঁধে মাঠে দাপালো মেয়েরা।
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে হয়ে গেল মেয়েদের এই ফুটবল প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে পাঁচথুপি একাদশ ক্লাব। টুর্নামেন্ট শুরু হয় মহিলা ফুটবল ম্যাচ দিয়ে। মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় হাজির ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি শামসের দেওয়ান, অঞ্চল সভাপতি জব্বার হোসেন, পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশবচন্দ্র সাহা সহ এলাকার একাধিক জনপ্রতিনিধি। এদিনের এই ফুটবল খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকায় আট থেকে আশি সব বয়সের মানুষ। ফাইনাল হয় বোলপুর অয়ন প্রদীপ নাইন স্টার বানম কান্দি এমটিএস দলের মধ্যে।
advertisement
advertisement
প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয় বোলপুর অয়ন প্রদীপ নাইন স্টার। পুরস্কার হিসাবে বিজয়ী দলের হাতে নগদ ৪০,০০০ টাকা ও পরাজিত দলের হাতে নগদ ৩০,০০০ টাকা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এলাকার যুবক-যুবতীদের মাঠমুখী করতে এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছিল। এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উৎসুক ফুটবল প্রেমীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের আসা, এই সফল ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা এবার আরও বেশি মাঠমুখী হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: শরীর সুস্থ রাখতে ফুটবল পায়ে মাঠ দাপাল মেয়েরা
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement