advertisement

Viral Video| Nabi Shekh: কুমার শানুর গান গেয়ে ফেরিওয়ালা নবী এখন Super Viral! শুনে নিন 'দিল কা আলাম' গানটি

Last Updated:

Murshidabad News: বাদাম কাকুর পর এবার নবী শেখকে নিয়ে মাতামাতি শুরু নেট দুনিয়ায়৷

+
নবী

নবী শেখে গানে মজেছে গ্রামবাসী

#মুর্শিদাবাদ: দিল কা আলম ম্যায় ক্যা বাতাউ তুঝে .... নয়ের দশকের তুমুল জনপ্রিয় এই গান সহ কুমার শানুর একাধিক গান করে নেট মাধ্যমে আপাতত ভাইরাল খড়গ্রামের নবী শেখ। মুর্শিদাবাদ জেলার (Murshidabad district) খড়গ্রাম ব্লকের (Kharagram) অন্তর্গত মহম্মদপুর গ্রাম।এই গ্রামের মটর বাইক গায়ক হিসেবে পরিচিত নবী শেখ।
গান করে বর্তমানে নেট দুনিয়াতে (Viral) ভাইরাল নবী শেখ। কিছুদিন আগেই বীরভূমের ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গান করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন। পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। আজকে শোনাবো গ্রামবাংলারই আর এক যুবকের কথা। তিনি নবী শেখ, পেশায় ফেরিওয়ালা। গ্রামের মাটির বাড়িতে ছোট থেকে বেড়ে ওঠা। প্রিয় গায়ক কুমার শানুর জনপ্রিয় গান করে গ্রামে গ্রামে ফেরি করেন নবী শেখ। আর তার সেই গান ইতি মধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। গ্রামে গ্রামে গান করে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে থাকেন নবী শেখ।
advertisement
advertisement
তাঁর গান শুনতে হাজির হন গ্রামের বাসিন্দারা। অভাবের তাড়নায় পড়াশোনার পাঠ শেষ হয় ক্লাস সেভেনেই। সংসারের হাল ধরতে রাজমিস্ত্রীর কাজ করেছেন। এখন পাড়ায় পাড়ায় আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেই চলে সংসার । তবে বাইকে করে ফেরির সাথেই নিজের শখকেও বাঁচিয়ে রেখেছেন তিনি ।
advertisement
মাইক হাতে কখনও কুমার শানু কখনো বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান গেয়ে অবাক করেছেন এই যুবক।কারো কাছে গান না শিখলেও সুর ও তালে এলাকাবাসীর মন কেড়েছেন নবী। ফেরি করতে করতেই গেয়ে ওঠেন , “চিরদিনই তুমি যে আমার”; আবার কখনও, “ দিল কা আলম ম্যায় ক্যা বাতাউ তুঝে”। তাঁর গানে খুশি পরিবারের সদস্যরা। তাঁরাও চাইছেন তাঁদের নবী শেখ গান করে একদিন প্রতিষ্ঠিত হোক।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Viral Video| Nabi Shekh: কুমার শানুর গান গেয়ে ফেরিওয়ালা নবী এখন Super Viral! শুনে নিন 'দিল কা আলাম' গানটি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement