advertisement

Murshidabad: লালগোলায় বজ্রপাতে মৃত মামা ও ভাগ্নে

Last Updated:

শুক্রবার বিকালে রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখির ঝড় ও বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, মুর্শিদাবাদ জেলাতে শুক্রবার বিকেলে বজ্রপাতে মৃত্যু হল দুইজনের ।

মামা ও ভাগ্নের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
মামা ও ভাগ্নের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ শুক্রবার বিকালে রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখির ঝড় ও বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, মুর্শিদাবাদ জেলাতে শুক্রবার বিকেলে বজ্রপাতে মৃত্যু হল দুজনের। দুজনের বাড়ি লালগোলা থানা এলাকায়। লালগোলা থানার যশয়তলা অঞ্চলের অন্তর্গত ভাটুপাড়া উঁচুডিহির বাসিন্দা দুই মামা ভাগ্নের বজ্রপাতে মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মামার নাম জাকির হোসেন, বয়স ২৬ বছর। ভাগ্নের নাম শারিকুল ইসলাম, বয়স ১২ বছর। জানা গিয়েছে, ভাটুপাড়া উঁচুডিহির বাসিন্দা দুই মামা ভাগ্নে, শুক্রবার জুম্মার নমাজের পর এই দাবদহে জমিতে সেচ দিতে গিয়ে ছিল দুপুর দুটো নাগাদ। তার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টির সঙ্গে বজ্রপাত।স্থানীয় বাসিন্দা আব্দুল রহব জানান, সেই সময় তিনিও মাঠে ছিলেন বৃষ্টি শুরু হতেই বাড়ি ফিরে যান। কিন্তু মামা ও ভাগ্নে জমিতে সেচের জল চালিয়ে দেয়। বৃষ্টির জেরে মামা ও ভাগ্নে দুইজনে মাঠের মধ্যে পিঠুল গাছের নিচে আশ্রয় নেয়। আর সেখানেই বজ্রাঘাতে মামা ও ভাগ্নের মৃত্যু ঘটে। আব্দুল রহব আরও বলেন, অনেকেই মাঠে থেকে ফিরে এসেছে কিন্তু, মামা ও ভাগ্নে ফিরে না আশায় আব্দুল রহব মাঠে গিয়ে দেখতে পান জাকির হোসেন ও শারিকুল ইসলামকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লালগোলা থানার পুলিশ, মামা ও ভাগ্নের দেহ উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে । প্রবল দাবদাহের জেরেই আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী শুক্রবার দুপুর থেকে বহরমপুর সহ বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়। আর কালবৈশাখির বজ্রপাতে প্রাণ গেল মামা ও ভাগ্নের।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: লালগোলায় বজ্রপাতে মৃত মামা ও ভাগ্নে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement