advertisement

Murshidabad News: প্রায় সাড়ে ছশো বছরের প্রাচীন এই রটন্তীকালী! মন্দিরে ভক্তের ঢল

Last Updated:

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ডে ছাতিনাকান্দির ঐতিহ্য সিদ্ধান্ত পরিবারের রটন্তী কালী পুজো প্রায় ৬৫০ বছরের প্রাচীন।

+
Murshidabad

Murshidabad News

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ডে ছাতিনাকান্দির ঐতিহ্য সিদ্ধান্ত পরিবারের রটন্তী কালী পুজো প্রায় ৬৫০ বছরের প্রাচীন। আনুমানিক প্রায় ৬৫০ বছর আগে সদাশিব ঘোষাল নামের এক পরিব্রাজক সন্ন্যাসী মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের কান্দিতে আসেন। তৎকালীন সময়ে ঘন অরণ্যে ঘেরা কান্দির ছাতনাকান্দি এলাকায় মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালীপুজোর প্রচলন করেছিলেন তিনি।
সেই সময় এলাকা ঘন অরণ্যে ঘেরা থাকলেও, কালের নিয়মে আজ এই এলাকা ঘনবসতিতে রূপান্তর হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও কান্দীর সিদ্ধান্ত পরিবারের এই রটন্তী কালী পূজা হয়ে আসছে মহা সারম্বরের সঙ্গে।
'রটনা' শব্দ থেকে 'রটন্তী' শব্দটি এসেছে। মাঘ মাসের কৃষ্ণচতুর্দশীকে 'রটন্তী চতুর্দশী' বলা হয়৷ আর এই তিথিতে শ্রীকৃষ্ণ ও কালীর মিশ্ররূপে যে নতুন বিগ্রহপুজোর সূচনা রাধার হাতে হয় বলে কথিত আছে। তিথির নামে দেবীও পেলেন নতুন নাম, 'রটন্তী কালী'। নামে যেন বোঝানো হতে লাগল যে, এই দেবী 'রটনা' অর্থাৎ কলঙ্কনাশিনী দেবী। রাধার প্রেম-কলঙ্ক ভঞ্জনের প্রার্থনা আপামর মানুষের কাছে সামাজিক যে-কোন রকমের অপবাদ-নিন্দা-কলঙ্ক থেকে দূরে রাখার প্রার্থনা হয়ে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন : অর্থ বরাদ্দ করল স্বাস্থ্য দফতর, শুরু হতে চলেছে কালনা হাসপাতালে সৌন্দর্যায়নের কাজ
নিশিরাতে রাতভোর ধরে চলে এই কালীপুজো। এই পুজায় বিশেষত্ব হচ্ছে, দেবী মুণ্ডমালিনীকে এখানে পালো পিঠে এবং খেড়োর তরকারি দিয়ে ভোগ নিবেদন করা হয়। শীতকালীন বেশ কিছু অসময়ের সব্জী দিয়ে ভোগ দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন : Pundibari Gang Rape: পুন্ডিবাড়ি গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়! চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
রটন্তী কালী পুজোতে বলিদানের রীতি রয়েছে। এবং এখানে দেবীকে তন্ত্রমতে পূজা করা হয়। একরাত্রি পুজোর পর পরের দিন সকালে স্থানীয় এক পুকুরে প্রতিমা নিরঞ্জন এর মাধ্যমে আবারও এক বছরের অপেক্ষায় থাকেন সিদ্ধান্ত পরিবারের সদস্যরা।
advertisement
শুধু সিদ্ধান্ত পরিবারই নয় এই রটন্তী কালীপুজোয় ছাতিতাকান্দি গ্রামবাসীরা আবেগ ওত প্রোতভাবে জড়িত রয়েছে এবং এই পুজো আজও কান্দির ঐতিহ্য ধারাবাহিকভাবে বহন করে চলেছে। পুজো দিতে বহু দুর দুরন্ত থেকে ভক্তরা আসেন এবং নিজের মনস্কামনা নিয়ে পুজো দেন।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: প্রায় সাড়ে ছশো বছরের প্রাচীন এই রটন্তীকালী! মন্দিরে ভক্তের ঢল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement