advertisement

Murshidabad News: ফরাক্কাতে ৪৮০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার এক যুবক

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল। ৪৮০ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের ফরাক্কার নেপাল শিব মন্দিরের কাছে।

+
title=

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল। ৪৮০ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের ফরাক্কার নেপাল শিব মন্দিরের কাছে। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতের নাম ফায়াজ আলম। বাড়ির ঝাড়খণ্ডের রাঙ্গা থানা এলাকায়। রবিবার রাত্রে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক যুবককে গ্রেফতার করে ফরাক্কার নেপাল শিব মন্দির এর কাছে। তার কাছ থেকে একটি ঝাড়খণ্ডের নম্বর মোটর সাইকেল ও ৪৮০ টি ফেনসিডিল উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।
সোমবার ধৃতকে বহরমপুর আদালতে পাঠানো হয় ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে। কোথায় থেকে নিয়ে আসছিল কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানা পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এই জেলা দিয়ে মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে বর্তমানে এই মাদক দ্রব্য উত্তরবঙ্গ দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এই মাদক দ্রব্য ফেন্সিডিল বাংলাদেশের নেশার সামগ্রী হিসেবে বিক্রি করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুনঃ ভাঙনে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি! দেখুন রাক্ষুসে গঙ্গার সেই ভয়ঙ্কর ভিডিও!
ভারতে এই ফেন্সিডিল নিষিদ্ধ হলেও বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উদ্ধার হওয়া ৪৮০ বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। তবে সড়ক পথে মটর বাইকে করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। বর্তমানে জলঙ্গী, সুতি, লালগোলা সীমান্তবর্তী এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল হেরোইন পাচার চলে। তবে এত পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় ।সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
advertisement
 
 
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফরাক্কাতে ৪৮০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার এক যুবক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement