advertisement

Murshidabad News: সামসেরগঞ্জের বাসুদেবপুরে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির!

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। চলন্ত বাস থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা নটা নাগাদ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

সামশেরগঞ্জে বাসুদেবপুরে পথ দুর্ঘটনা 
সামশেরগঞ্জে বাসুদেবপুরে পথ দুর্ঘটনা 
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। চলন্ত বাস থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা নটা নাগাদ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সুত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মোস্তাক আহমেদ (৫০)। বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার সংগ্রামপুরে। স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফরাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী সরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি।
বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি ব্রেক করতেই সঙ্গে সঙ্গে খোলা গেট দিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাসের নীচে পরে যান তিনি। তারপরে কার্যত ওই বাসে চাপা পরে যায় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মহেসাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
আরও পড়ুনঃ প্রথা মেনে বড়ঞার রামকৃষ্ণ আশ্রমে চলছে জগদ্ধাত্রীর আরাধনা
দুর্ঘটনা ঘিরে যানজটের সৃষ্টি হয় সামশেরগঞ্জে ৩৪নং জাতীয় সড়কের উপরে। বাস থেকে পড়ে দুর্ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সরকারি বাসটিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে। তবে স্হানীয় বাসিন্দাদের দাবি, বাসে অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণেই বাস থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সামসেরগঞ্জের বাসুদেবপুরে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement