advertisement

Murshidabad News|| প্রতিবেশীর সঙ্গে চরম বচসা, সালারের গৃহবধূর সঙ্গে ঘটে গেল মর্মান্তিক ঘটনা...

Last Updated:

Latest Crime News in Bengal: গৃহবধূর কান কেটে যাওয়ায় ৫ টি সেলাই পড়েছে। ওই গৃহবধূর  চিকিৎসার পর তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে সালার থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

মুর্শিদাবাদঃ প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে কান কেটে নেওয়া হল এক গৃহবধূর। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সালিন্দা গ্রামে।পুলিশ জানিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম মানোকা বিবি। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন বছর পঞ্চাশের ওই গৃহবধূ, মানোকা বিবিকে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।
চিকিৎসকেরা জানিয়েছেন, গৃহবধূর কান কেটে যাওয়ায় ৫ সেলাই পড়েছে। ওই গৃহবধূর চিকিৎসার পর তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে সালার থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে সালার থানার পুলিশ।
আরও পড়ুন: 'মাঠে বসে পরীক্ষা দেয় পড়ুয়ারা', দিনহাটায় নতুন কলেজের আবেদন উদয়ন গুহর
জানা গিয়েছে, সালার থানার অন্তর্গত দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মানোকা বিবির সাথে প্রতিবেশীর বিবাদ তৈরি হয়। আর সেই বিবাদের জেরেই কান কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই গুরুতর আহত অবস্থায় মানোকা বিবিকে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে গৃহবধূর কান কাটার ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকাল থেকেই দুই প্রতিবেশীর মধ্যে হঠাৎই বিবাদ চরমে ওঠে। মানোকা বিবিকে সেই বিবাদের জেরেই কান কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য সালার ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে কান কেটে দেওয়ার পর আমরাও হতবাক। দোষীদের শাস্তির দাবি করেছেন এলাকার বাসিন্দারা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News|| প্রতিবেশীর সঙ্গে চরম বচসা, সালারের গৃহবধূর সঙ্গে ঘটে গেল মর্মান্তিক ঘটনা...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement