advertisement

Murshidabad NH116-A: মুর্শিদাবাদের জন্য বিরাট খবর, প্রশাসনিক বৈঠকে হয়ে গেল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Last Updated:

Murshidabad NH116-A: খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে বিডিও অফিস সভাগৃহে এই সভার আয়োজন করা হল শুক্রবার।

+
বড়

বড় সিদ্ধান্ত

মুর্শিদাবাদঃ প্রস্তাবিত ১১৬-এ জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা করা হল খড়গ্রামে। খড়্গপুর থেকে ফুটিসাঁকো হয়ে নবগ্রামে গিয়ে মিশবে ১১৬-A জাতীয় সড়ক। যা ইতি মধ্যেই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ দফতরের উদ্যোগে। রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথ ভাবে এই রাস্তা নির্মাণ করবে। তাই জমি জট কাটাতে প্রশাসনিক বৈঠক আয়োজন করা হল।
খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে বিডিও অফিস সভাগৃহে এই সভার আয়োজন করা হল শুক্রবার। উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা, মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা, জঙ্গিপুর মহকুমা শাসক সৃঞ্জন শেখর। বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ও খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত ।
advertisement
advertisement
মুলত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে এই প্রশাসনিক বৈঠকে। জমি জট কাটাতেই জন প্রতিনিধিদের বৈঠক করা হবে বলে জানা গিয়েছে। কি ভাবে জমি জট সমস্যা সমাধান হবে তা নিয়ে বৈঠক করা হল। তবে জমি জটে যাতে কাওরির কোন সমস্যা না হয় এবং সহজেই যাতে জমি জটের সমস্যা সমাধান হয় তার জন্যই মুলত এই বৈঠকের আয়োজন করা হয়।
advertisement
এই জাতীয় সড়ক সম্প্রসারণ হলে আগামী দিনে অতি সহজেই মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে আরও নতুন সংযোগ তৈরি হবে। আগে মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ যেতে গেলে কলকাতা সংযোগ করে আসতে হতো। এই সড়ক তৈরি হলে অতি সহজেই মুর্শিদাবাদ জেলার নবগ্রামে এসে ৩৪নং জাতীয় সড়ক ধরে অনায়াসেই উত্তরবঙ্গ পৌঁছে যাওয়া হবে। ফলে কমবে অনেকটাই সময় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফলে মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্র আরও গুরুত্বপূর্ণ পাবে।
advertisement
---কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad NH116-A: মুর্শিদাবাদের জন্য বিরাট খবর, প্রশাসনিক বৈঠকে হয়ে গেল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement